১৫% কর্মী ছাঁটাই করবে চিপ নির্মাতা এএমডি

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ববাজারে পিসি বিক্রির হার অত্যন্ত হ্রাস পেয়েছে, সাথে সাথে কমেছে চিপের চাহিদাও। ২০১২ এর তৃতীয় প্রান্তিকের আয় ব্যয়ের হিসাব হাতে আসার পর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এএমডি মোট কর্মীর ১৫% ছাঁটাই করবে বলে জানিয়েছে।

এই ছাঁটাই মাধ্যমে প্রতিষ্ঠানটি এই বছরের চতুর্থ প্রান্তিকে $২০ মিলিয়ন মার্কিন ডলার ও ২০১৩ সালে $১৯০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় সংকোচন করতে সক্ষম হবে।

121018085553-amd-chart-story-top.png

তৃতীয় প্রান্তিকে এএমডি বিক্রয় গত বছরের তুলনায় ২৫% হ্রাস পেয়েছে। আর তাই অর্থনৈতিক চাপ কমানোর লক্ষ্যে এবং ইন্টেলের সাথে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এই ছাঁটাই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে এএমডিতে প্রায় ১১,৭০৫ জন কর্মী কর্মরত আছে, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম ১৪% কমে যায়। শেয়ারের কম মূল্য তৃতীয় প্রান্তিকের আশানুরূপ আয় না হওয়া এর অন্যতম কারণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।