স্মার্টফোন ব্যবহারকারী ১০০ কোটি ছাড়ালো

Mizanur Rahman Sohel's picture

(প্রিয় টেক) স্মার্টফোনের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই। আর তাই ক্রমেই এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি স্ট্র্যটেজি অ্যানালেটিকস নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এখন সারা পৃথিবীতে ১০০ কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করছে।

গবেষণা প্রতিষ্ঠানটি তার এক প্রতিবেদনে বলে, ইন্টারনেট সংযোগ থাকায় মোবাইল ডিভাইস এর প্রতি মানুষের আসক্তি ক্রমশ বাড়ছে বলে আগামী তিন বছরের মধ্যেই সারা পৃথিবীতে ২০০ কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করবে।

নোকিয়ার হাত ধরে স্মার্টফোন প্রথম বাজারে এসেছিল ১৯৯৬ সালে। কিন্তু নানান প্রতিকূলতার কারণে গত ১১ বছরে অ্যাপল এর মতো নোকিয়া স্মার্টফোনের বাজারটি দখল করতে পারেনি। স্ট্র্যটেজি এর গবেষক স্কট বিখেনো বলেন, ডিজাইন এবং শিল্প সমৃদ্ধ করণে আইফোন স্মার্টফোন ক্ষেত্রে রীতিমত বিপ্লব সৃষ্টি করেছে।

স্মার্টফোন তৈরির পর থেকে বিশ্বব্যাপী যৌথভাবে বাজারটি দখল করে রেখেছে অ্যাপল এবং সামস্যাং। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে তাদের জনপ্রিয়তা বেশি থাকায় উভয় প্রতিষ্ঠান বাজারে দৃঢ় অবস্থান দখল করে রাখতে পেরেছে।

পৃথিবীর শীর্ষ মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া শুধু ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রধানত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় স্মার্টফোন যুদ্ধে অ্যাপল এবং স্যামসাংয়ের চাইতে পিছিয়ে পরে নোকিয়া।

তবে বিশ্ববাজারে স্মার্টফোনের পাশাপাশি 'ফিচার ফোন' নামক আরেক শ্রেণীর ফোনের চাহিদা রয়েছে। এই ফোনগুলো ব্যবহার করে বার্তা এবং কল করা গেলেও ইন্টারনেট সুবিধা থাকে না।

গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যটেজি অ্যানালিটিকসের নির্বাহী পরিচালক নিল মওস্টন বলেন, সর্বস্তরে স্মার্টফোন ব্যবহারের সংখ্যা এখনও অপেক্ষাকৃত কম। বিশ্বের বেশিরভাগ অঞ্চলের বাসিন্দাই স্মার্টফোন ব্যবহার করেনা। ফলে চীন, ভারত এবং আফ্রিকার মত দেশগুলোতে ভবিষ্যতে স্মার্টফোনের বাজার অনেকাংশে বৃদ্ধি পাবে বলে ধারণা করা যাচ্ছে।

আগামী ২০১৬ সালে সারা পৃথিবীতে ১০ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করবে বলে ধারণা করা যাচ্ছে।