ফরাসি সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করার হুমকি দিল গুগল

PriyoTech's picture

(প্রিয় টেক) কনটেন্টের জন্য সার্চ ইঞ্জিনগুলোর কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করলে ফ্রান্সের গণমাধ্যম সাইটগুলো লিঙ্ক সার্চ রেজাল্ট থেকে বাদ দেয়ার হুমকি দিয়েছে গুগল। সরকারের বিভিন্ন দপ্তরের কাছে পাঠানো এক চিঠিতে গুগল এই ধরণের আইনকে "নিজের অস্তিত্বের হুমকি স্বরূপ" বলে উল্লেখ করেছে।


ফরাসি সংস্কৃতি মন্ত্রী অরেলি ফিলিপেত্তি এর
পক্ষে অবস্থান নিয়েছেন

খবর অনুসন্ধানের সুবিধা প্রদানের সাথে বিজ্ঞাপনের মাধ্যমে গুগল যে রাজস্ব আদায় করে তা অন্যায় দাবী করে ফরাসি সংবাদপত্র প্রকাশকেরা আইন প্রণয়নের ব্যাপারে বেশ দেন-দরবার করছিল।

ফরাসি সংস্কৃতি মন্ত্রী অরেলি ফিলিপেত্তি এর পক্ষে অবস্থান নিয়েছেন এবং তিনি সংসদীয় কমিশনকে বলেন, "এর প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি।"

গুগল ফ্রান্স সরকারের পরিকল্পনা, ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারকারী এবং বিশাল পরিমাণ ট্রাফিক পেয়ে থাকে এমন সংবাদ ওয়েবসাইটগুলোর জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হতে পারে।

ইতোপূর্বে ফরাসি সরকার অনলাইন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের উপর ট্যাক্স প্রবর্তন করার কথা বিবেচনা করেছিল। কিন্তু, এই সিদ্ধান্ত ছোট স্থানীয় কোম্পানির গুলোর উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ভেবে পরবর্তীতে পরিকল্পনাটি বাতিল করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভোক্তা এবং বিজ্ঞাপনদাতারা খবরের কাগজের পরিবর্তে ওয়েব এর উপর নির্ভরশীল হওয়ায় সংবাদ পত্রগুলোর রাজস্ব আদায়ের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে।

গবেষণা সংস্থা ওভাম এর বিশ্লেষক অ্যাড্রিয়ান ড্রুরি বলেন, "স্থানীয় গণমাধ্যমকে সুরক্ষা প্রদানের জন্য আইন প্রণয়নে সিদ্ধহস্ত ফ্রান্স। কিন্তু প্রশ্ন হচ্ছে গুগল তার অনুসন্ধান ফলাফলে এই লিঙ্কগুলো দেখানোর মাধ্যমে সংবাদ সাইটগুলোর মেধাস্বত্ত্ব ভঙ্গ করছে। প্রকাশকেরা এই ব্যাপারটি নিয়ে বিতর্ক তৈরি করতে পারে কিন্তু সাধারণ মানুষের মতে তারা তা করছে না।"