কট মোর অফার নিয়ে এলো রবি

(প্রিয় টেক) মোবাইল টেলিফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড পোস্টপেইড গ্রাহকদের জন্য ফ্রি স্মার্টফোনের অফার নিয়ে এসেছে। বেশি বেশি টক টাইম ব্যবহার করে গ্রাহকরা জিতে নিতে পারবেন গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি ট্যাব ২ এবং গ্যালাক্সি ওয়াই স্মার্ট ফোন।

টক মোর অফারের আওতায় রবি উদয় পোস্টপেইড গ্রাহকরা পাবেন এই স্মার্টফোন জেতার সুযোগ। শীর্ষস্থানীয় মোট ২৫ জন গ্রাহক বিনামূল্যে স্মার্টফোন পাবেন। চতুর্থ থেকে ২৫তম স্থান পর্যন্ত বেশি টকটাইম ব্যবহারকারীরা পাবেন স্যামসাং চেম্পস ডিলাক্স ফোন। লোকাল কলে সবচেয়ে বেশি কথা বলার ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবেন।
পোস্টপেইড গ্রাহকরা সেপ্টেম্বরের চেয়ে চলতি অক্টোবরে ১০০ টাকা বেশি কথা বলে থাকলে সে ব্যবহারের উপর ২৫ ভাগ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাও পাবেন।
এই অফারে রেজিস্ট্রেশন করতে রবির পোস্টপেইড গ্রাহকদের আরইজি লিখে ৮৬৬৬ নাম্বারে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে গ্রাহক জানতে পারবেন গতমাসে তিনি কত টাকা কথা বলেছিলেন এবং এ মাসের জন্য টার্গেট কত। কর্পোরেট কাস্টমারসহ সকল পোস্টপেইড গ্রাহকরা এ অফার গ্রহণের সুযোগ পাবেন।








