যুক্তরাজ্যের আপিল আদালতেও অ্যাপলের পরাজয়

(প্রিয় টেক) যুক্তরাজ্যের আদালতে পরাজিত হল অ্যাপল। স্যামসাংয়ের বিরুদ্ধে আনা এই আপিল মামলায় আদালত স্যামসাং অ্যাপলের ডিজাইন নকল করে নি বলে রায় প্রদান করেছে। জুলাই মাসে অ্যাপল উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করলে তিন সদস্য বিশিষ্ট

গত জুলাই মাসে স্যামসাং তার গ্যালাক্সি ট্যাবলেট এ অ্যাপল আইপ্যাডের ডিজাইন অনুসরণ করে নি বলে রায় দেয় যুক্তরাজ্যের উচ্চ আদালত। বিচারক তার রায়ে স্যামসাংয়ের ট্যাবলেট অ্যাপলের মত 'কুল' নয় বলে অভিহিত করেন এবং অ্যাপলকে স্যামসাং সত্ত্ব ভঙ্গ করেনি বলে বিজ্ঞাপন প্রচার করার নির্দেশ প্রদান করেন। এই নোটিশ অ্যাপলের ওয়েবসাইটে কম পক্ষে ছয় মাস এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেবার মাধ্যমে স্যামসাংকে 'নকলকারী' হিসেবে যে দোষ দেয়া হয়েছে তার কিছুটা সংশোধন হতে পারে।
রায় প্রদানের সময় আপিল আদালতের বিচারক স্যার রবিন জ্যাকব তাদের সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে বলেন, "মামলাটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে, তাই বিভ্রান্তি এড়ানোর জন্য মামলাটি কিসের জন্য এবং কিসের জন্য নয় তা উল্লেখ করছি আমরা।"
তিনি বলেন, "স্যামসাং অ্যাপলের আইপ্যাডের নকল করেছে কিনা সে বিষয়ে নয়। রেজিস্ট্রিকৃত ডিজাইন ভঙ্গ করার মধ্যে নকল করার প্রশ্ন আসে না: আইন যে সকল পরীক্ষা নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী অভিযুক্তের ডিজাইন এবং রেজিস্টার্ড ডিজাইনের মধ্যে সামান্যতম মিল রয়েছে কিনা তা নির্ধারণ করা।"
"আর তাই এই মামলার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যাপলের রেজিস্টার করা ডিজাইন এবং স্যামসাংয়ের পণ্য।"
স্যামসাং নতুন রায়কে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, 'আয়তক্ষেত্রাকার আকৃতি এবং বৃত্তাকার কোণ রয়েছে ট্যাবলেটের এমন ডিজাইন প্রথম অ্যাপল তৈরি করেছে তা আমরা বিশ্বাস করি না। প্রাথমিকভাবে অ্যাপল যে ডিজাইন রেজিস্টার্ড করেছে তার বৈশিষ্ট্যগুলো পুরাতন অনেক ডিজাইনে লক্ষ্য করা গেছে।'
এ ব্যাপারে অ্যাপল এখনো কোন মন্তব্য প্রদান করেনি।











