ক্লাউড থেকে নিজেকে পরিচালিত করবে দি পাইরেট বে

PriyoTech's picture

(প্রিয় টেক) সাইটটিকে অফলাইনে নিয়ে যাবার প্রচেষ্টায় বাঁধা প্রদানের লক্ষ্যে ফাইল শেয়ারের সাইট দি পাইরেট বে তার সার্ভারগুলো ক্লাউডে স্থানান্তর করেছে। অবৈধ ফাইল শেয়ারের অভিযোগে অভিযুক্ত সাইটটি সারা বিশ্বের ক্লাউড-হোস্টিং সুবিধা ব্যবহার করে পরিচালিত হবে।

দি পাইরেট বে জানিয়েছে এই সিদ্ধান্তের কারণে অর্থ সাশ্রয়ের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষে তাদের কার্যক্রম বন্ধ করা আরো কঠিন হয়ে পরবে। "এখন থেকে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা মানে সবকিছুর বিরুদ্ধে অথবা কোন কিছুর বিরুদ্ধেই নয়।"

২০০৬ সালে সুইডেনের পুলিশ দি পাইরেট বের সার্ভার বন্ধ করে দেয় এবং সাইটটি অফলাইন করে দেয়।

দি পাইরেট বে (টিপিবি) জানিয়েছে ক্লাউড-ভিত্তিক সার্ভার হওয়ার কারণে হোস্টিং আর এক প্রোভাইডারের কাছে থাকছে না, এমন কি একই মহাদেশেও থাকছে না ফলে বন্ধ করে দেয়ার প্রচেষ্টা আরো কঠিন হয়ে পরবে।

বিবৃতিতে সাইটটি আরো জানায়, "যতদিন আপনারা চাইবেন ততদিন পর্যন্ত আপনাদের প্রিয় সাইটটি এখানেই থাকবে। কিন্তু অন্য রূপে। আমাদের কাছে যা বাস্তব। কিন্তু আমাদেরকে যারা ক্ষতি করতে চাইবে তাদের কাছে প্রেত স্বরূপ।"

টরেন্টফ্রিক সাইটের সাথে কথা বলতে গিয়ে টিপিবি'র একজন মুখপাত্র জানিয়েছেন ক্লাউডে স্থানান্তরিত হবার ফলে কোন ডাউনটাইম ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাবে।

তিনি আরো বলেন, "হোস্টিং প্রোভাইডাররা দি পাইরেট বে -কে হোস্ট করছে সেটা ধারণাই করতে পারবে না। যদি জানতেও পারে ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হবে না।"

টিপিবি অবশ্য ফাইল শেয়ার অনুরোধ রক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির উপর নিয়ন্ত্রণ রক্ষা করবে এবং ক্লাউড সেবাদাতা সংস্থা এবং ব্যবহারকারীদের সম্পর্কিত তথ্য গোপন রাখবে।

পরবর্তীতে পুলিশ কোন অভিযানে এলে ট্রানজিট রাউটার ছাড়া কিছুই পাবে না বলে বিবৃতিতে উল্লেখ করে টিপিবি।