২৯ অক্টোবর অ্যানড্রয়েড প্রোগ্রামে আমন্ত্রণ জানালো গুগল

(প্রিয় টেক) অ্যানড্রয়েড প্রোগ্রামে অংশ নেবার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছে ইন্টারনেট অনুসন্ধান সেবা প্রদানকারী সংস্থা গুগল। আগামী ২৯ অক্টোবর নিউইয়র্কে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

গুগলের পাঠানো আমন্ত্রণপত্রে লেখা আছে, "আমাদের অ্যানড্রয়েড অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত, আপনি অংশগ্রহণ করুন।
গুগলের এই আমন্ত্রণ প্রযুক্তি জগতে বেশ জল্পনাকল্পনার সৃষ্টি করেছে। অনুষ্ঠানে গুগল ঠিক কি ঘোষণা করতে আগ্রহী সে ব্যাপারে কারো কোন ধারণা নেই। ফলে প্রযুক্তি জগতের সাথে জড়িত ব্যক্তিরা নানা ধরণের মতামত প্রকাশ করেছেন। যার মাঝে নতুন অ্যানড্রয়েড সংস্করণ অ্যানড্রয়েড ৪.২ এর প্রাকদর্শন/প্রকাশ এর কথাও ধারণা করছেন অনেকে। রয়েছে এলজি ভিত্তিক নতুন নেক্সাস ডিভাইস ঘোষণা দেবার সম্ভাবনা। আবার কেউ কেউ "সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান" এই ট্যাগলাইনের কারণে অনেকগুলো নেক্সাস ডিভাইস এর ঘোষণা দেয়া হবে বলে ধারণা করেছেন।
আগামী কয়েক দিন অনেকগুলো পণ্য উন্মোচন এবং মিডিয়া ইভেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে প্রযুক্তি সাংবাদিকদের নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত নেই। সামনেই আসছে অ্যাপলের আইপ্যাড মিনি উন্মোচন, মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ এবং উইন্ডোজ এইট উন্মোচন এবং তারপরেই থাকছে মাইক্রোসফট সারফেস ট্যাবলেট আনুষ্ঠানিক উন্মোচনের দিন।












