অক্টোবর ২৩ তারিখে অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান

(প্রিয় টেক) অনুষ্ঠানে অংশ নেবার জন্য আমন্ত্রণ পত্র প্রেরণ করতে শুরু করেছে অ্যাপল। প্রযুক্তি বিশ্বের ধারণা অনুষ্ঠানটি জনপ্রিয় আইপ্যাড ট্যাবলেটের ক্ষুদ্র সংস্করণ আইপ্যাড মিনি উন্মোচনকে কেন্দ্র করেই আয়োজন করেছে অ্যাপল। অনুষ্ঠানটি আয়োজিত হবে অক্টোবরের ২৩ তারিখে। বিস্ময়কর ব্যাপারে হচ্ছে আইফোন ফাইভ বের করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটি নতুন একটি পণ্য উন্মোচিত করছে।
একই সময়ে দুইটি পণ্য উন্মোচনের বিষয়টি অ্যাপলের জন্য নতুন হলেও একদম নতুন কোন পণ্য নয় বলেই প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
আইপ্যাড মিনি সম্পর্কে নানা ধরণের ছবি এবং স্পেসিফিকেশনের গুজব প্রযুক্তি সাইটগুলোতে ভেসে বেড়ালেও সত্যিকার অর্থে এই ডিভাইসটির অনেক তথ্যই এখনো অজানা। যেমন ধরুন, এই ডিভাইসে লাইটনিং পোর্ট থাকবে নাকি পুরনো ডক কানেক্টর থাকছে? অথবা রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হবে কিনা? ইত্যাদি।
সকল প্রশ্নের সমাধান পাওয়া যাবে অক্টোবরের ২৩ তারিখে। থাকুন প্রিয় টেকের সাথে।













