দুবাইয়ের জাইটেক্স টেকনোলজি উইকে অংশগ্রহণ করছে বেসিস

PriyoTech's picture

(প্রিয় টেক) সর্ববৃহৎ আইটি মেলা গালফ ইনফরমেশন টেকনোলজি এক্সপো সংক্ষেপে ‘জাইটেক্স টেকনোলজি উইক ২০১২’ তে অংশ নিচ্ছে বেসিস। বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর এবং ‘বেসিস স্ট্যান্ডিং কমিটি অন ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট’-এর চেয়ারম্যান ফারহানা এ রহমান বেসিস টিমের নেতৃত্ব দিচ্ছেন।

১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এ মেলায় বাংলাদেশ থেকে অংশ নেয়া সফ্টওয়্যার ও আইটি কোম্পানীগুলো হচ্ছে: বিজনেস অটোমেশন লি., সিএসিটিএস লিমিটেড, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড, হোস্টিং হেল্প ২৪, সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লি:, স্ট্রাকচারড ডেটা সিস্টেমস লি., দি ডেটাবিজ সফ্টওয়্যার লি., রিভ সিস্টেমস, সিংক্রোনাস আইসিটি ও জেনুইটি সিস্টেমস।

এছাড়াও গত ১৫ অক্টোবর সোমবার, বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর মেলার ইন্টারন্যাশনাল লাউঞ্জে আমন্ত্রিত বক্তা হিসেবে “বাংলাদেশে আইটি আউটসোর্সিং-এর সুযোগ ও সম্ভাবনা” শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন।

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত বেসিস নিয়মিতভাবে রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় জাইটেক্সে অংশ নিচ্ছে। এ মেলা ইতোমধ্যেই অংশগ্রহণকারী বাংলাদেশী কোম্পানীগুলোর জন্য গুরুত্বপূর্ণ মেলা হিসেবে পরিগণিত হয়েছে।