ঢাকার গুলশানে চালু হলো স্যামসাং এক্সপেরিয়েন্স স্টোর

(প্রিয় টেক) ঢাকা গুলশান অ্যাভিনিউ-এ উদ্বোধন করা হয়েছে স্যামসাং-এর নতুন এক্সপেরিয়েন্স স্টোর। স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন এই এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন হেড অফ মোবাইল হাসান মেহদী।
এই এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধনের সময় সি এস মুন তার বক্তব্যে বলেন, স্যামসাং এক্সপেরিয়েন্স স্টোর ক্রেতাদের চাহিদা অনুসারে স্যামসাং এর অভিনব পণ্যসম্ভার থেকে সেরা হ্যান্ডসেট বেছে নেয়ার জন্য সরাসরি পণ্য হাতে নিয়ে যাচাই করার সুযোগ তৈরী করেছে, যা ক্রেতার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। আশা করছি, ভবিষ্যতে দেশজুড়ে আমরা এইধরণের আরো এক্সপেরিয়েন্স স্টোর নিয়ে আসবো।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্যামসাং এক্সপেরিয়েন্স স্টোরে ক্রেতারা পাচ্ছেন বাংলাদেশের বাজারে বর্তমান স্যামসাং মোবাইলের সম্পূর্ণ পণ্যসম্ভার। এখানে ক্রেতাদের স্যামসাং হ্যান্ডসেটের অভিনবত্ব বিষয়ক যাবতীয় তথ্য ও চাহিদা অনুসারে সেরা হ্যান্ডসেট সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেয়ার জন্য থাকছে ডেডিকেটেড প্রোডাক্ট কনসালটেন্ট (এসপিসি)। ‘টাচ্ এন্ড ফিল’ এর মাধ্যমে ক্রেতারা জানতে পারবেন টেকনোলজিতে শীর্ষস্থানীয় স্যামসাং এর নিত্যনতুন পণ্য সম্পর্কে; আর সেই সাথে ক্রয়ের আগে প্রয়োজনীয় তথ্য জানার অবাধ স্বাধীনতা।
এই এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধনের মাধ্যমে ক্রেতার সাথে তাদের সরাসরি যোগাযোগ আরো সুদৃঢ় হবে, ক্রেতাদের অভিব্যক্তি ও মূল্যবান মতামত জানা যাবে, যা ভবিষ্যতে পণ্য ও সেবার মান উন্নত করতে তাদের সাহায্য করবে।









