এই ঈদে এসার পণ্যে নিশ্চিত উপহার

(প্রিয় টেক) এসারের একমাত্র পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লি. দেশের বাজারে ঘোষনা করেছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ অফার। এই ঘোষনার মধ্য দিয়ে ক্রেতা সাধারণ প্রতিটি নোটবুক ও নেটবুকের সাথে পাবেন স্ক্র্যাচ কার্ড যার মাধ্যমে জিতে নিতে পারবেন নানা সব আকর্ষনীয় নিশ্চিত উপহার।

ঈদের খুশিকে প্রাণবস্ত করতে উপহার হিসেবে থাকছে মোটর সাইকেল, রিফ্রেজারেটর, ২৩ ” এলইডি মনিটর, মাইক্রোওয়েভ ওভেন, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি প্লেয়ার, এসার স্মার্ট ফোন এবং স্বপ্ন শপিং ভাউচার।
বাংলাদেশে এসারের একমাত্র পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লি. এর জেনারেল ম্যানেজার সালমাল আলী খান এক বিবৃতিতে বলেন, এসার বিশ্বের প্রযুক্তির বাজারে সবসময় নতুন নতুন পণ্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে আসছে। ইতিমধ্যেই এসার বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে নোটবুক রপ্তানিতে। তিনি বলেন, এসারের সকল মডেলের সাথে এই ঈদে ক্রেতা সাধারণ প্রতিটি নোটবুক ও নেটবুকের সাথে পাবেন নানা সব আকর্ষনীয় নিশ্চিত উপহার। বিস্তারিত জানতে ভিজিট করুন











