News

বাজেটে তথ্যপ্রযুক্তি ব্রডব্যান্ডের বাজেট চাই

(প্রিয় টেক) জুন মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এই মেয়াদের এটিই শেষ বাজেট। এই বছরের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এবারের বাজেট হবে নির্বাচনের বাজেট। মানে রাস্তাঘাট-ব্রিজ বানানো, বড় বড় কিছু প্রকল্প শুরু করা, অনেক প্রকল্পের সমাপ্তি টানা ইত্যাদি।

আগামীকাল চালু হচ্ছে এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা

(প্রিয় টেক) মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে এনসিসি ব্যাংক। আগামীকাল রোববার এ সেবা উদ্বোধন করা হবে। শুক্রবার ব্যাংকটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন।

হবিগঞ্জে অনুষ্ঠিত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচতেনতা কর্মসূচি

প্রিয় টেক বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে আজ ১৮ মে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। সকাল ১০ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ -সদস্য এডভোকেট মো. আবু জাহির।

উন্নত প্রযুক্তিকে সাশ্রয়ী দামে নিয়ে নকিয়া লুমিয়া ৭২০

প্রিয় টেক বাংলাদেশের বাজারে ১৯ মে থেকে নকিয়া লুমিয়া ৭২০ মোবাইল ফোন সেটের বিক্রি শুরু হয়েছে। উন্নত প্রযুক্তিসমৃদ্ধ এই স্মার্টফোনটি দেখতে ছিমছাম, চকচকে ও সৃদৃশ্য। তবে লুমিয়া ইনোভেশন বা সর্বাধুনিক প্রযুক্তিগত সুবিধাবলী থাকলেও সেই তুলনায় মোবাইল ফোন সেটটির দাম যথেষ্ট সাশ্রয়ী। এটি নকিয়ার উইন্ডোজ ফোন ৮ পোর্টফোলিওকে আরো সমৃদ্ধ করে তুলেছে।

'অ্যাংরি বার্ডস' এবার থ্রিডি মুভি আকারে আসছে

(প্রিয় টেক) মোবাইল গেম হিসাবে এ পর্যন্ত সবচেয়ে বেশী জনপ্রিয় এবং বেশি বিক্রি হওয়া ভিডিও গেম হিসাবে পরিচিতি লাভ করা অ্যাংরি বার্ডসকে নিয়ে অবশেষে থ্রিডি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে গেমসটির ফিনল্যান্ড ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্ট। কোম্পানিটি পিসি এবং স্মার্টফোনে গেমটির বিপুল পরিমাণ সাফল্যের কথা মাথায় রেখে এবার ২০১৬ সালের ১ জুলাই গেমটির আবহে একটি চলচ্চিত্র বড় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে।

ভিডিও গেমস খেলুন মেধাশক্তি বৃদ্ধি করুন

(প্রিয় টেক) আমরা অনেকে মনে করি যে, ভিডিও গেমস আমাদের মেধাশক্তি লোপে সাহায্য করে, কথাটি যেমন এক দিক থেকে সঠিক আবার অন্য দিক থেকে ভুলও বটে। অনেক ভিডিও গেমস আছে যেগুলো খেললে আপনার মেধাশক্তি বৃদ্ধি পাবে।

আসন্ন বিশ্বকাপ ফুটবলে খেলা চলাকালীন পাহাড়া দিবে মিলিটারি রোবট

(প্রিয় টেক) আমরা কম বেশী সকলেই জানি বড় বড় ফুটবলের আসরে দূর্ঘটনা ঘটার আশংকা থাকে এবং এ জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। আাগামী বছর ব্রাজিলে হতে যাচ্ছে ২০১৪ বিশ্বকাপ ফুটবল। এ উপলক্ষে নেয়া হবে নতুন ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ফিফা এবার নিরাপত্তার জন্য রাখছে মিলিটারি রোবট।

গুগল আই/ও আপডেটঃ প্লে বুক সার্ভিসে যোগ হল বই আপলোড করার সুবিধা

(প্রিয় টেক) গতবছর গুগল তাদের প্লে বুক সার্ভিস চালু করে। এতে অনেকগুলো ফিচার থাকলেও কিছু প্রয়োজনীয় ফিচারের অভাব ছিল। এবারের আই/ও তে গুগল তাদের প্লে বুক সার্ভিস এ আরো কিছু সুবিধা যোগ করেছে যার মাধ্যমে বই আপলোড করা সহ আরো কিছু সুবিধা রয়েছে।

অ্যাপলের ৫০ বিলিয়ন তম অ্যাপ ডাউনলোডের সৌভাগ্য অর্জন করলেন ‘ওহিও’

(প্রিয় টেক) শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি তম অ্যাপটি ডাউনলোড করে ১০ হাজার ডলারের পুরস্কার লাভের সৌভাগ্য অর্জন করলেন ‘ওহিও’। তিনি অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Say the Same Thing’ অ্যাপটি ডাউনলোড এর মাধ্যমে এই সৌভাগ্য অর্জন করেন।

৬ বছর পর আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস

(প্রিয় টেক) পৃথিবীর সেরা তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দীর্ঘ ৬ বছর পর নিজের হারানো গৌরব ফিরে পেয়েছেন। ২০০৭ সালের পর আবারো বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মর্যাদা লাভ করলেন তিনি। গতকাল বিশ্বখ্যাত ব্যবসা ও অর্থনীতি ভিত্তিক পত্রিকা ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে শীর্ষস্থান দখল করে নেন ৫৭ বছর বয়সী বিল গেটস।