চট্টগ্রামে চালু হচ্ছে ডিজি ক্লাস

(প্রিয় টেক) মাল্টিমিডিয়া প্রযুক্তিতে তৈরি ডিজি ক্লাস চালু হচ্ছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান কোর নলেজ লিমিটেড (কোর-কে) চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে ডিজি ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের জিইসি মোড়ের একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রহিমআফরোজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মুবাশ্বের মুনাফ। এ সময় তিনি বলেন, ডিজিটাল ক্লাসের জন্য দরকার কম্পিউটার, ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ড, প্রজেক্টর ও পাঠদানের সফটওয়্যার। কোর-কে নির্দিষ্ট ফির বিনিময়ে কিন্ডারগার্টেন থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছর মেয়াদের ডিজি ক্লাস পদ্ধতি বিদ্যালয়গুলোতে সরবরাহ করবে। এছাড়া আগামী দিনের আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে।
এর আগে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে ‘মিট দ্য স্কুলস’ শীর্ষক সেমিনারে ডিজি ক্লাস সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে চট্টগ্রামের ৪৩টি বাংলা ও ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ৯৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন।














