কিউবির তিন বছর পূর্তি আয়োজন

PriyoTech's picture

(প্রিয় টেক) দ্রুতগতির ওয়াইম্যাক্স সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান কিউবি তিন বছর পূর্ণ করেছে। ২০০৯ সালে চালু হওয়া প্রতিষ্ঠানটির তিন বছর পূর্তি উপলক্ষে কিউবি ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।


কিউবির তিন বছর পূর্তি আয়োজন সম্পর্কে জানতে চাইলে কিউবির প্রধান বিক্রয় কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, অফারের আওতায় শুরু থেকে এখন কিউবি ব্যবহার করছেন এমন ৪০০ ব্যবহারকারীর কাছে কিউবির পক্ষ থেকে যাওয়া হচ্ছে এবং বিশেষ সুবিধা ও উপহার দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন কিছু সুবিধাও দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের।

এ ছাড়া দুই বছর ধরে যাঁরা কিউবি ব্যবহার করছেন, তাঁদের জন্য চালু করা হয়েছে ‘কিউবি এইস ক্লাব’। এ ক্লাবের সদস্যরা কিউবির বাড়তি নানা ধরনের গ্রাহকসেবা সুবিধা পাবেন। এ ছাড়া পাঁচজন বিশেষ ব্যবহারকারীকে আজ দেওয়া হবে বিশেষ পুরস্কার।

আরও নানা তথ্য জানা যাবে ঠিকানায়