ল্যাপটপ কিনে আটজনের হেলিকপ্টারে ভ্রমণ

(প্রিয় টেক) ডেলের ল্যাপটপ কম্পিউটার কিনে হেলিকপ্টারে চড়ে ঢাকায় আকাশ-ভ্রমণের সুযোগ পেলেন আট জন ক্রেতা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইলিয়াস হোসাইন, মাহমুদুর রহমান, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, অভীক চাকমা, তানজিন ফারহাত, কাওছার নাসিমা ও ধন অং মারমা বিনামে ভ্রমন করেন। জীবনের প্রথম হেলিকপ্টার-ভ্রমণ করলেন বলে জানিয়েছে তারা।
এ সময় কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান, শামসুল হুদা এবং ডেল বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক খলীলুল হক ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
কম্পিউটার সোর্স প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের খুশি করাই আমাদের প্রতিষ্ঠানে মূল লক্ষ্য। ক্রেতাদের খুশি করোনোর জন্য আমরা বিভিন্ন সময় নানা কর্মসূচী হাতে নিয়ে থাকি। আগামী দিনেও আরো কর্মসূচী নেয়া হবে।
এ বছরের গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় ঘোষিত ‘হেলিকপ্টার রাইড’ নামের এই বিশেষ প্রচারণায় কম্পিউটার সোর্স পরিবেশিত ডেল ল্যাপটপ কিনে ক্রেতারা কার্ড ঘষে এই সুযোগ পেয়েছিলেন।











