রাশিয়া উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র্রের স্যাটেলাইট ইন্টেলস্যাট-২৩

Mizanur Rahman Sohel's picture

(প্রিয় টেক) রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক ব্যাপারে একমত হতে না পারলেও এবার দুই দেশের যৌথ উদ্যোগে টেলিযোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। আর এই উৎক্ষেপণ এর কাজটি করেছে স্বয়ং রাশিয়া।

যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ স্যাটেলাইট "ইন্টেলস্যাট-২৩" উৎক্ষেপণ করে রাশিয়া। সে দেশের কাজাখস্তানের বাইকনুর নামক মহাকাশ অভিযান কেন্দ্র থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

রাশিয়া মহাকাশ অভিযান সংস্থা রসকসমস বলছে, এই স্যাটেলাইটটি গত ২৩ আগস্ট উৎক্ষেপন করার কথা ছিল। কিন্তু তা উত্ক্ষেপণ করার আগে বেশ কিছু সমস্যা চোখে পরার করণে এতো দেরি করে উত্ক্ষেপণ করা হলো।

পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান অরবিটাল সায়েন্সেস করপোরেশন স্যাটেলাইট ইন্টেলস্যাট-২৩ তৈরি করেছে। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির কাছে ৫০টি স্যাটেলাইটের নিয়ন্ত্রণ রয়েছে। এ স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত আছে ২৪সি-ব্যান্ড এবং ১৫কু-ব্যান্ড ট্রান্সপোন্ডার।

যুক্তরাষ্ট্র্রের স্যাটেলাইট ইন্টেলস্যাট-২৩ উত্তর এবং লাতিন আমেরিকা, ইউরোপের পশ্চিমাংশে, আফ্রিকা এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের কিছু দ্বীপে টেলিকম সেবা প্রদান করবে বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, মহাকাশ অভিযানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও এই স্যাটেলাইট উত্ক্ষেপণের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের জোড়া লাগতে পারে।

উল্লেক্ষ্য, যুক্তরাষ্ট্র ইতি পূর্বে অসংখ্য স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, তার মধ্যে আবহাওয়া ও টেলিযোগাযোগ এবং সামরিক নজরদারি করার স্যাটেলাইট প্রধাণত বেশি পাঠিয়েছে।