এসএমএস খাতে আর্থিক সম্ভবনা কমছে

PriyoTech's picture

(প্রিয় টেক) যোগাযোগ মাধ্যমে এসএমএস নিয়ে এসেছিল নতুন সম্ভবনা। কিন্তু সেই সম্ভাবনা পালে হাওয়া লাগেনি। ক্রমেই এসএমএস নামের সম্ভাবনাটি ফিকে হয়ে যাচ্ছে। এখানে জায়গা করে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফ্রি এসএমএস অ্যাপ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গ্লোবাল টেলিকম সূত্র থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ বার্তা এবং ফ্রি এসএমএস-এর প্রভাবে মোবাইল ফোনভিত্তিক এসএমএস এখন জনপ্রিয়তা দিন দিন হারাচ্ছে। এর প্রভাব পড়েছে টাকা দিয়ে এসএমএস ব্যবহারে। ফলে ২ হাজার ৩০০ কোটি ডলারের আন্তর্জাতিক বাজার হারাচ্ছে এসএমএস প্রযুক্তি।

গবেষণা প্রতিষ্ঠান ওভাম সূত্রে জানা গেছে, মোবাইল ফোনভিত্তিক এসএমএস এবং স্মার্টফোনের ফ্রি এসএমএস অ্যাপের কারণে রাজস্ব ঝুঁকিতে পড়ছে এসএমএস। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০১৬ সালের মধ্যে ৫ হাজার ৪০০ কোটি ডলারের এসএমএস বাজার হারাবে এ অভিনব বার্তা পদ্ধতিটি।

ওভামের কনজ্যুমার টেলিকমের গবেষকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভোক্তারা এখন এসএমএস বিমুখ হয়ে পড়ছে। এমনকি বিরক্তিও প্রকাশ করছে অনেকে। ফলে মোবাইল অপারেটদের জন্য এটি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়াও ইমেলইভিত্তিক চ্যাট সার্ভিসের ফলে এখন আর এসএমএস-এর প্রয়োজনীতাও দিনকে দিন ফুরিয়ে যাচ্ছে। অর্থাৎ সেবাব্যয়ের তুলনায় এর গুরুত্ব এখন আর ভোক্তাদের কাছে তেমন কোনো বিনিময় মূল্য নিশ্চিত করছে না। ফলে এ বিষয়টি মোবাইল অপারেটদের দারুণ এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।