গার্মেন্টস ব্যবসায় উদ্যোগে প্রযুক্তির ব্যবহার শীর্ষক উদ্যোক্তা আড্ডা অনুষ্ঠিত

PriyoTech's picture

(প্রিয় টেক) গার্মেন্টস ব্যবসায়ে প্রযুক্তির ব্যবহার, এ ব্যবসায়ের শুরুর ধাপ, এর সঙ্গে সম্পৃক্ত আইন, মূলধন বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে উদ্যোক্তা আড্ডার আয়োজন করে প্রযুক্তিনির্ভর পেশাজীবী উন্নয়নে সেচ্ছাসেবী সংগঠন প্রযুক্তিতে বাংলাদেশ।

আড্ডায় পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন, বুটিক হাউজ ‘দেশাল’ এর অন্যতম পরিচালক সবুজ সিদ্দিকী। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আলফা ডিজিটাল-এর প্রধান নির্বাহী মামুনুর রশীদ, প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুমেল, প্রযুক্তিতে কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুজ্জামান তানিম।

দেশালের পরিচালক সবুজ সিদ্দিকী বলেন, এ ব্যবসায় সততাই প্রধান সম্পদ। দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও লোকজ ঐতিহ্যের নান্দনিক উপস্থাপনে সাফল্য লাভ করা যায়।

প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি সুফি ফারুক বলেন, উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হতে হবে উদ্যোগটির প্রতি ভালোবাসা আর গভীর আগ্রহ, অর্থ উপার্জন হতে হবে দ্বিতীয় লক্ষ্য।

নাহিদুল ইসলাম রুমেল বলেন, উদ্যোগে সফলতার জন্য বিনিয়োগ সহযোগীদের হতে হবে যথেষ্ট বন্ধুভাবাপন্ন।

আড্ডায় আরও উপস্থিত ছিলেন, প্রযুক্তিতে নারায়নগঞ্জের আহবায়ক সিফকাত আহমেদ সিদ্দিকী, টিজোন এর প্রধান নির্বাহী মাহবুবুর রহমান আরমান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের কতিপয় শিক্ষার্থী, বেশ ক’জন গার্মেন্টস উদ্যোক্তা এবং এক ঝাঁক গার্মেন্টস উদ্যোগ গ্রহণে আগ্রহী তরুণদের মধ্যে অংশগ্রহণ করেন আসাদুল হক, ফরিদ উদ্দিন, রিয়েল মাহমুদ, শফিউল ইবনে শাহীন, দেব, তনময় রায়, ফিরোজ আলম, শাহরিয়ার আলম রিজভী, সরকার মাহমুদ, রিফাত ফারজানা, কাওসার সাইফুল্লাহ, মোঃ শানে আজম রনি, মোঃ একরাম হোসেন, মোঃ ইমরান হোসেন, মাহবুবুল ইসলাম, জুলফিকার, রাশেদ নূর, গাজী মইনুল তারেক, এস এ জামান, রায়হান, রাজন, শাকিল ফয়সাল, সাইদুল ইসলাম সাইদ, সোলায়মান হোসেন, মোঃ আশিকুজ্জামান, আব্দুল আলিম, স্টালিন, মোঃ মুসা পাটোয়ারি, মোঃ সাদাত খান, মোঃ তুহিন হোসেন, মোঃ নাজমুল আহসান, মোঃ রাশেদুজ্জামান, মোঃ ওয়ারিসুর রহমান, শাহজামাল, আশিক এলাহি, খলিল আহমেদ, আবু সুফিয়ান নিলভ ও নাদিমুজ্জামান।