আসছে অ্যাপলের আইপ্যাড মিনি, থ্রি-জি বা ফোর-জি নয়, বরং শুধুমাত্র ওয়াইফাই সাপোর্টেড?

(প্রিয় টেক) অ্যাপলের ট্যাবলেট ফ্যামিলিতে যোগ হতে চলেছে ছোট্ট নতুন এক সদস্য, নতুন এই সদস্য আর কেউ নয় এটি আইপ্যাড মিনি। এই অক্টোবর এটি উন্মোচিত হবার কথা রয়েছে। চলতি বছর শেষ না হতেই অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচ.ডি ও গুগলের নেক্সাস ৭ ট্যাবলেটের মিনির প্রতিদ্বন্দ্বী হিসাবে অ্যাপলের এই নতুন মিনি ডিভাইসের সংযোজন বাজারে দারুণ প্রভাব ফেলবে।

অ্যাপলের আইপ্যাড মিনির আগমন সম্পর্কে যতটা গুঞ্জন উঠেছে তবে এর ফিচার সম্পর্কে ততটা পরিষ্কারভাবে কিছু জানা যায় নি। ইংল্যান্ডের স্বনামধন্য দৈনিক দি গার্ডিয়ান লিখেছে, আইপ্যাড মিনি শুধুমাত্র ওয়াইফাই ভার্সনে বাজারে আসছে।
এটি নেক্সাস ৭ বা স্ট্যান্ডার্ড কিন্ডল ফায়ারের মত হবে না বরং ফিচার এর ক্ষেত্রে কিছু পার্থক্য থাকবে, আকৃতিতে তো বটেই। এটি অ্যাপলের পূর্বতন আইপ্যাডগুলো থেকেও আলাদা হবে বলে শোনা যাচ্ছে। এতে থাকবে লাইটেনিং ডক কানেক্টর, আর এই কানেক্টর ফোর-জি এলটিই নেটওয়ার্ক সাপোর্ট করবে।
অ্যাপলের আইপ্যাডের আগের ভার্সনগুলো থ্রি-জি সাপোর্ট করে কিন্তু এই নতুন মিনি শুধু ওয়াইফাই সাপোর্টেড ফিচার নিয়ে আসছে।
শুধু আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য মডেল দিয়েই এটি থ্রি-জি অথবা ফোর-জি কাভারেজ অপশন ছাড়া বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে সংশ্লিষ্টরা মনে করেন ।












