ভারতের গুগল ব্যবহারকারীরা পাচ্ছেন ফ্রি এসএমএস করার সুযোগ

PriyoTech's picture

(প্রিয় টেক) যারা এসএমএস চ্যাট করতে পছন্দ করেন এমন ভারতীয়দের জন্য দারুণ সুখবর। ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল জিমেইল ব্যবহারকারীদের জন্য ফ্রি এসএমএস চ্যাট সার্ভিস উন্মুক্ত করেছে।

এই পরিসেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাট মেসেজ জিমেইল থেকে সরাসরি মোবাইলে পাঠাতে পারবেন। গুগল প্রাথমিকভাবে একজন ব্যবহারকারীকে ৫০টি ফ্রি এসএমএস করার মত ক্রেডিট দিচ্ছে। এই ফ্রি ক্রেডিট পাঁচ গুন বৃদ্ধি পেতে পারে যদি কেউ অপর প্রান্ত থেকে কোন ব্যবহারকারীর এসএমএসের জবাব দেয়।

কোম্পানির ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুসারে, যদি এই ফ্রি ক্রেডিট শেষ হয়ে যায় তবে পরবর্তী ২৪ ঘণ্টায় স্বয়ংক্রিয়ভাবে ফ্রি এক ক্রেডিট ব্যবহারকারীর অ্যাকাউন্টে সংযুক্ত হবে।

এই ফিচার ভারতের এয়ারটেল ছাড়া অন্যান্য আটটি মোবাইল অপারেটর কোম্পানির গ্রাহকরা ব্যবহার করতে পারবে। ভোডাফোন, রিলায়েন্স, টাটা, এমটিএস, আইডিয়াএয়ারসেল গ্রাহকরা পাচ্ছেন এই সুবিধা।

বাংলাদেশেও গুগল তার কার্যক্রম বৃদ্ধি করতে যাচ্ছে। খোলা হয়েছে গুগলের বাংলাদেশ অফিস। তাই আশা করা যায়, বাংলাদেশের গ্রাহকরাও একটা সময়ে এই ধরনের সেবা পাবেন।