ভারতে ৩২% স্মার্টফোন ব্যবহারকারীরা স্মার্টফোনে কেনাকাটা করেন

PriyoTech's picture

(প্রিয় টেক) স্মার্টফোন সত্যিই আমাদের জীবনযাপনকে স্মার্ট করে তুলেছে। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা যায়, ভারতের শতকরা ৩২ ভাগ স্মার্টফোন ব্যবহারকারী তাদের কেনাকাটায় বিল পরিশোধের কাজে স্মার্টফোন ব্যবহার করেন। শুধু স্মার্টফোনই নয় কেনাকাটায় বিল প্রদানের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারও ব্যবহার করেন প্রায় ২৩% ব্যবহারকারী।

পরিসংখ্যানে আরও দেখা যায় স্মার্টফোন কেনার ক্ষেত্রে ১৫.৭ %, ট্যাবলেট কেনার ক্ষেত্রে ১৬% ক্রেতা সরাসরি কোন শপে না গিয়ে অনলাইনের মাধ্যমেই তাদের ডিভাইস কেনার জন্য অর্ডার করে থাকেন।

ভারতের একটি শীর্ষস্থানীয় কমিউনিকেশন এজেন্সির মোবাইল মার্কেটিং নেটওয়ার্ক এই পরিসংখ্যান চালায়। পরিসংখ্যান চালনাকারী প্রতিষ্ঠান মোবেক্সট ইন্ডিয়া প্রায় ২৮০০ স্যাম্পল ডিভাইস বিক্রির পদ্ধতি ও এই ডিভাইস ব্যবহারের ধরন সম্পর্কে পর্যালোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়।

এই রিপোর্টে আরও দেখা যায় ৮০% ইউজার তাদের স্মার্টফোনকে প্রাইমারি ডিভাইস হিসাবে, ১৩% ল্যাপটপকে ও ৭% ট্যাবলেটকে প্রাইমারি ডিভাইস হিসাবে ব্যবহার করে থাকেন।

হাভাস মিডিয়া ইন্ডিয়া ও সাউথ এশিয়ার চীফ এক্সিকিউটিভ আনিতা নায়ের বলেন, “মোবাইল ডিভাইসের ক্রেতা প্রতিদিন বেড়েই চলেছে এবং ব্যবহারকারীরা নিত্যনতুন প্রয়োজনে তাদের ডিভাইসকে ব্যবহার করতে শুরু করেছে। কাজেই মোবাইল ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাস্টমদের প্রয়োজনের ব্যপারে আরও সতর্কভাবে ভাববার সময় হয়েছে”।

এই রিপোর্টে আরও পাওয়া যায় স্মার্টফোন ব্যবহারকারীদের ২১% প্রিন্টেড বইয়ের চাইতে ই-বুক বেশি পছন্দ করেন, ২২% ব্যবহারকারী কম টিভি দেখেতে পছন্দ করেন, ৩০% ব্যবহারকারী তাদের ইন্টারনেট ব্রাউজিং-এর জন্য ল্যাপটপ ব্যবহারের সময় কমিয়ে ফেলেছেন, এমনকি ৩০% ট্যাবলেট ইউজার প্রিন্টেড বই খুব একটা পড়েন না।

তথ্যসূত্র: জি-নিউজ