ফেসবুক চালু করতে যাচ্ছে "ওয়ান্ট" বাটন

PriyoTech's picture

(প্রিয় টেক) আগামী সপ্তাহেই আরো একটি উদ্ভাবনী দেখাতে যাচ্ছে ফেসবুক। তবে এটাকে মোটা দাগে টাকা তৈরীর উদ্ভাবনী বলাই শ্রেয় হবে। ফেসবুক চালু করতে যাচ্ছে "ওয়ান্ট" (Want) বাটন। এই বাটনের মাধ্যমে একজন ব্যবহারকারী জানাতে পারবেন তিনি কোন পণ্যটি কিনতে চান।

বিজ্ঞাপন ছাড়াও আরো নানান ধরনের ফন্দি ফিকির খুঁজছে ফেসবুক। তবে এবারে বেশি উৎসাহ দেখাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পণ্য বিক্রেতারা। পটারী বার্ণ, নিম্যান মার্কাস, মাইকেল কোরস, ভিক্টোরিয়া সিক্রেটের মতো দোকানগুলো অনলাইনে কেনাবেচা বাড়াতে চাইছে। আপনি যখুনি ফেসবুকে ওইসব পণ্যের উপর "ওয়ান্ট" বাটন ক্লিক করবেন, তখুনি ওটা আপনার কেনা হয়ে যাবে। এবং সঠিক সময়ে পৌঁছে যাবে আপনার ঘরে।

তবে এই মুহুর্তেই ফেসবুক রিটেইল কোম্পানীগুলোর কাছ থেকে এই সেবার বিনিময়ে টাকা নিচ্ছে না, তবে এটা যদি ক্লিক করে যায়, তখন একটা দফারফায় আসতে হবে।


ভিক্টোরিয়া সিক্রেটের মডেল এবং পণ্য যা আপনি আগামী সপ্তাহেই চাইতে পারেন!

প্রাথমিকভাবে একটা আমেরিকার কিছু দোকানের জন্য চালু করবে ফেসবুক। এটা সফল হলে পৃথিবীর অন্যান্য দোকানগুলোও এই ফিচারটি ব্যবহার করতে পারবে। এই ফিচারটি চালু হওয়ার পর, ভিক্টোরিয়া সিক্রেটের কোনও পণ্যের উপর ওয়ান্ট বাটন চেপে সেটি সহজেই একজন ক্রেতা ফেসবুক থেকেই কিনে ফেলতে পারবেন।

তবে এই ফিচারটি শুধুমাত্র পণ্যের উপরই থাকবে কি না, সেটা নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। যদি কোনও মানুষের (ট্যাগ করা ছবি) উপর এই "ওয়ান্ট" চালু করা হয়, তাহলে তার অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারণ সেক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষকে চেয়ে ফেলার সুযোগ তৈরী হয়ে যাবে। আর সেটা যদি হয় টাকার বিনিময়ে, তখন বিষয়টি আরো জটিল আকার ধারন করবে।