প্রিয়.কম অফিসে উদযাপিত হতে যাচ্ছে "জুমলা ইউজার গ্রুপ মিটআপ, ঢাকা"

PriyoTech's picture

বিশ্বের জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS এর গুলোর মধ্যে জুমলা অন্যতম। সোর্স ওপেন হওয়া এবং প্রায় ১০, ০০০ হাজারের বেশি এক্সটেশন সাপোর্ট থাকার কল্যাণে এর বিশ্ব জুড়েই এর জনপ্রিয়তা আকাশচুম্বী। জুমলার কমিউনিটি ম্যাগাজিন Leadership highlights এর এপ্রিল'১২ সংস্করণের হিসাব মতে ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত জুমলা ডাউনলোড হয়েছে প্রায় ৩ কোটি বার ( ৩০ মিলিয়ন বার)।

জুমলার প্রথম এবং প্রধান শক্তি এর কমিউনিটি। জুমলার অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) টেকনিক এবং MVC (Model-View-Controller) প্যাটার্ন অনুসরণ করায় বিশ্ব জুড়েই এর জনপ্রিয়তা ওয়েব ডেভেলপারদের মধ্যে দিন দিন বাড়ছে।

বাংলাদেশেও জুমলা ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত ডেভেলপারদের সংখ্যা দিন দিন বাড়ছে। কেউ কেউ ইতিমধ্যেই বিশ্বমানের কাজ করছেন, নিজেদের পণ্য নিয়ে প্রতিযোগিতা করছেন বিশ্ববাজারে। আবার কেউ কেউ আছেন জুমলাভিত্তিক কাজ নিয়ে আরো সামনে কিভাবে এগোনো যায় তাই ভাবছেন। এইসব এক্সপার্ট থেকে নবীশ সকল ডেভেলপারদের নিয়েই প্রথমবারের মত মিটআপের আয়োজন করেছে বাংলাদেশে জুমলা ব্যবহারকারীদের গ্রুপ, 'জুমলা বাংলাদেশ'।

এই আয়োজনে যেমন কারিগরী আলোচনার সাথে আরো থাকছে উন্মুক্ত আলোচনা, মত বিনিময়, সফলদের সাফল্যের কাহিনীসহ আরো অনেক কিছু।

অনুষ্ঠানের তারিখ ও সময়: ১৩ই অক্টোবর, ২০১২ ; বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা। ওপেন হাউজ (যে কেউ অংশগ্রহন করতে পারেন। তিনটি সেশন - ৩ টায়, ৪ টায় এবং ৫ টায়)

অনুষ্ঠানের স্থান: প্রিয়.কম অফিস, বাড়ী নং: ১৪/এ, রোড: ৪ (ল্যাবএইডের উল্টো দিকের রাস্তা), ধানমন্ডি ১২০৫, ঢাকা। ফোন: +880-11-9317-6356

মূল আয়োজক: জুমলা বাংলাদেশ

সহায়তা দিচ্ছে:
১। Codeboxr Web Services (http://codeboxr.com/)
২। Joomshaper (http://www.joomshaper.com/)
৩। Priyo.com (http://priyo.com/)
৪। ThemeXpert (http://www.themexpert.com/)