১০ মিলিয়ন আইপ্যাড মিনি'র কার্যাদেশ দিয়েছে অ্যাপল!

PriyoTech's picture

(প্রিয় টেক) আইপ্যাডের নতুন সংস্করণ আইপ্যাড মিনিকে নিয়ে অ্যাপল বিশালভাবে চিন্তা করছে বলে ধারনা করা যাচ্ছে। এশিয়ার যন্ত্রাংশ নির্মাতারা ১০ মিলিয়ন ট্যাবলেট নির্মাণের কার্যাদেশ পেয়েছে বলে জানিয়েছে। অ্যাপলের এই কার্যাদেশ একই প্রান্তিকে অ্যামাজন কিন্ডল ফায়ারের কার্যাদেশের প্রায় দ্বিগুণ।

তবে ছোট্ট আকৃতির এই আইপ্যাডটি নির্মাণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে উল্লেখ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এর কারণ হিসেবে আকৃতি ছোট এবং জটিল ডিজাইনের কারণে উৎপাদনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে এ সমস্যা সত্ত্বেও কুপারটিনো চতুর্থ প্রান্তিকের শেষাব্দি ৫ থেকে ৬ মিলিয়ন আইপ্যাড মিনি বিক্রয় করতে পারবে বলে মনে করছেন।

আইপ্যাড মিনি সম্পর্কে এখন পর্যন্ত কোন মন্তব্যই প্রকাশ করেনি অ্যাপল। কিন্তু তারপরেও গত কয়েক মাস যাবত বাজারে এ নিয়ে নানাধরনের গুজব শোনা যাচ্ছে। গুজব অনুযায়ী নতুন সংস্করণের এই আইপ্যাডটির আকৃতি ৭.৮৫” হবে।