অ্যাপলের বিরুদ্ধে স্যামসাংয়ের নতুন যুদ্ধ

(প্রিয় টেক) বিশ্বের বিভিন্ন দেশের আদালতে অ্যাপলের সাথে পেটেন্ট যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে স্যামসাং। এ ভাবে আর ভালো লাগছে না প্রতিষ্ঠানটির। এবার নতুন কিছু করতে হবে! দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বৈদ্যুতিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি এবার এ যুদ্ধ টেলিভিশন বিজ্ঞাপন কেন্দ্রিক করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই মাসের শেষের দিকে বিজ্ঞাপনটি দেখা যাবে। বিজ্ঞাপনে আইফোন ফাইভ নিয়ে হাস্যরসাত্মক ভাবে খোঁচা দেয়া হবে। বিজ্ঞাপনটি ঠিক কবে প্রচার করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হলেও পরবর্তীতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও বিজ্ঞাপনটি প্রদর্শিত হবে বলে উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ফাইভ বের করার এক দিন আগে টিভি, সংবাদ মাধ্যম এবং বিলবোর্ড ব্যবহার করে বিশাল বিজ্ঞাপন কর্মসূচী গ্রহণ করেছিল। এই বিজ্ঞাপনে আইফোন ফাইভের বৈশিষ্ট্য বড় পর্দা এবং ফোরজি ইতোমধ্যে স্যামসাং গ্যালাক্সি এস থ্রিতে স্মার্টফোন এ রয়েছে বলে উল্লেখ করা হয়।
ইতোপূর্বে মার্কিন টিভিতে যে বিজ্ঞাপন দেখানো হয় সেখানে আইফোন বাজারে ছাড়ার প্রথম দিনের দৃশ্য তুলে ধরা হয়েছে। উন্মোচনের দিন দোকানের সামনে লম্বা লাইনে সকলে দাঁড়িয়ে রয়েছে। লাইনের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, "কি ভাই গ্যালাক্সি এস থ্রি পছন্দ হয়নি?"
দ্বিতীয় ব্যক্তি, "জিএস থ্রি তো অসাধারণ। আমি এই জায়গাটি অন্য একজনের জন্য ধরে রেখেছি।"
দেখা গেল জায়গাটি সে তার পিতামাতার জন ধরে রেখেছে।
প্রতিষ্ঠানটি এই বিজ্ঞাপনের মাধ্যমে বোঝাতে চেয়েছে অ্যাপলের নতুন আইফোনটি আসলে নতুন নয় এবং এই ফোন বৃদ্ধ প্রজন্মের জন্য।
বিজ্ঞাপনটির শেষে গ্যালাক্সি স্মার্টফোনকে দেখিয়ে বলা হয়, "পরবর্তী উল্লেখযোগ্য স্মার্টফোনটি ইতোমধ্যে চলে এসেছে।"
এ ব্যাপারে অ্যাপল প্রতিক্রিয়া এখনো প্রকাশ করেনি।
স্যামসাং তার পণ্যগুলো এতদিন বেশ নীরবে উন্মোচন করত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে টড পেনডেলটনকে নিয়োগ দেবার পর থেকে এ ব্যাপারে প্রতিষ্ঠানটি আক্রমণাত্মক হয়ে উঠছে।
বর্তমানে প্রতিষ্ঠান দুইটি বিজ্ঞাপনের পেছনে প্রচুর অর্থব্যয় করছে। ২০০৭ সাল থেকে আইফোন এর বিজ্ঞাপনের জন্য অ্যাপল $৬৪৭ মিলিয়ন ডলার এবং ২০১০ সাল থেকে আইপ্যাডের জন্য করেছে $৪৫৭.২ মিলিয়ন ডলার। এদিকে স্যামসাং দ্বিতীয় প্রান্তিকে বিজ্ঞাপন বাবদ $২.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে।













