তৃতীয় প্রান্তিকে স্যামসাং রেকর্ড পরিমাণ লাভ করবে বলে আশা করছে

PriyoTech's picture

(প্রিয় টেক) কোরিয়ার বিশ্বখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ লাভ করবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে ৮.১ ট্রিলিয়ন ওন লাভের আশা করছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গ্যালাক্সি এস থ্রির অভাবনীয় বিক্রয় স্যামসাংকে এই সাফল্যের সম্মুখীন করেছে।

স্যামসাংয়ের এই আয় বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়েছে, সাথে সাথে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ১.৫% বৃদ্ধি করেছে। তবে তৃতীয় প্রান্তিকের পর লাভের হার অনেক কমে যাবে বলে মনে করছে বিশ্লেষকেরা।

এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ এর বিশ্লেষক লি সান-টে'র মতে চতুর্থ প্রান্তিকে অ্যাপলের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের মত খরচ যুক্ত হবার কারণে লাভের হার অনেকটা কমে আসবে।

চতুর্থ প্রান্তিকের আয়ের ক্ষেত্রে আইফোন ফাইভও একটি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে অ্যাপল প্রথম সপ্তাহে ৫ মিলিয়ন আইফোন ফাইভ বিক্রয় করেছে বলে উল্লেখ করেছে।