উইন্ডোজ এইট এবং উইন্ডোজ ফোন এইট উন্মোচনের তারিখ ঘোষণা করলো মাইক্রোসফট

(প্রিয় টেক) অবশেষে মাইক্রোসফট তার আগামী প্রজন্মের ওএস উইন্ডোজ এইটকে অবমুক্তি ঘটাতে চলেছে। গত কয়েক মাস যাবত ওএসটি সম্পর্কে মাইক্রোসফটের কর্মী, আইটি দক্ষ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের কাছ থেকে নানা ধরণের পরামর্শ গ্রহণের পর অফিসিয়ালি উন্মোচনের সময় এসে পরেছে।

মাইক্রোসফট এক নিমন্ত্রণ পত্রের মাধ্যমে আগামী অক্টোবর ২৫ তারিখে উইন৮ আনন্দ উৎযাপনে যোগ দেবার আহ্বান জানিয়েছে।

নিমন্ত্রণের এখানে শেষ নয়। মাইক্রোসফট উইন্ডোজ এইট উন্মোচনের চারদিন পর উইন্ডোজ ফোন এইট উন্মোচনের জন্য দাওয়াত দিয়েছে। এ অনুষ্ঠানটি অবশ্য হবে ২৯ অক্টোবর সান ফ্রান্সিসকোতে। অনুষ্ঠানে মাইক্রোসফট কি করবে সে ব্যাপারে কোন তথ্য প্রদান না করলেও উইন্ডোজ ফোন এইট ভিত্তিক স্মার্টফোনগুলো কবে থেকে বাজারে পাওয়া যেতে সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।












