ক্যাম্পাস ইন্টারভিউ: বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে সরাসরি ইঞ্জিনীয়ার নিতে চায় গুগল

(প্রিয় টেক) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনীয়ারিং (সিএসই) বিভাগ থেকে সরাসরি ইঞ্জিনীয়ার নিতে চায় গুগল। সেই উপলক্ষ্যে আগামী ৯ অক্টোবর ২০১২ (মঙ্গলবার) তারিখে বুয়েটের সিএসই বিভাগে গুগল ইন্টারভিউ পরিচালনা করবে। গুগলের ভারত অফিস থেকে অশ্বিনী শার্মা এই নির্বাচনী পরীক্ষা পরিচালনা করবেন। এবং যোগ্য প্রার্থীদেরকে যুক্তরাষ্ট্রে চাকুরীর জন্য পাঠানো হবে।

আগ্রহী প্রার্থীদের জন্য তথ্যাদি-
০৭ এবং ০৬ ব্যাচের জন্য: বিভাগীয় অফিসে রক্ষিত খাতায় ছাত্র আইডি, নাম এবং সিজিপিএ দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। এবং শেষ টার্মের ফলাফলের ফটোকপি জমা দিতে হবে। ৬ অক্টোবর বিকেল ৫ টার ভেতর জমা দেয়া যাবে। অক্টোবরের ৯ তারিখে (৩:৩০মি - ৫:০০ পর্যন্ত) লিখিত পরীক্ষা হবে।
০৫ এবং আগের ব্যাচগুলোর জন্য:
shaifur.at.buet@gmail.com - এই ঠিকানায় রিজুমী পিডিএফ ফরম্যাটে ইমেল করতে হবে। এবং বিষয়ে লিখতে হবে -"Application for Google Jobs". রিজুমীর উপর ভিত্তি করে টেলিফোনে ইন্টারভিউ নেয়া হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন - http://www.buet.ac.bd/cse/calevents/calevents.php?eventsid=69













