গ্যালাক্সি ট্যাব ১০.১ এর উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন আদালত

(প্রিয় টেক) স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ এর উপরে আনা সাময়িক বিক্রয় নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মার্কিন আদালত। অ্যাপলের সাথে পেটেন্ট যুদ্ধ চলাকালীন সময় এই নিষেধাজ্ঞা জারী করা হয়। বিচারক লুসি কোহ এই নিষেধাজ্ঞা তুলে নেবার আদেশ প্রদান করেন।

মঙ্গলবার স্যামসাং অ্যাপল আইফোন ফাইভের মাধ্যমে তার মেধাস্বত্ত ভঙ্গ করেছে বলে আলাদাভাবে অনুযোগ করেছে।
অ্যাপল এবং স্যামসাং এর মধ্যে একমাস ব্যাপী পেটেন্ট মামলার অংশ হিসেবে গ্যালাক্সি ট্যাব ১০.১ এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মামলার রায়ে অ্যাপলকে জয়ী করা হয় এবং স্যামসাং অ্যাপলের আইফোন এবং আইপ্যাডের নকশা নকল করেছে বলে রায় দেয়। এ মামলায় ক্ষতিপূরণ হিসেবে স্যামসাংকে ১ বিলিয়ন মার্কিন ডলার দেবার আদেশ প্রদান করেন।
এই মামলায় জুরিবৃন্দ স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ এ অ্যাপলের কোন পেটেন্ট ভঙ্গ করেনি বলে রায় দেয়।
এই রায়ের প্রেক্ষিতে স্যামসাং নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য আবেদন জানায়।












