মাইনক্র্যাফটের স্রষ্টা মাইক্রোসফটকে পিসি ধ্বংস করা থেকে বিরত থাকতে বললো!

(প্রিয় টেক) মাইক্রোসফটের উইন্ডোজ এইট এর গেম সংক্রান্ত কৌশল লক্ষ্য করে আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করেছেন জনপ্রিয় গেম মাইনক্র্যাফটের স্রষ্টা মার্কাস নচ পার্সন। তার মতে সফটওয়্যার নির্মাতাটি তার গেমের ইকোসিস্টেমটি নষ্ট করতে লিপ্ত হয়েছে। তার এই মন্তব্য ভিডিও গেম নির্মাতা ভালব এবং অ্যাকটিভিশন ব্লিজার্ড এর ব্যবস্থাপকদের সম্প্রতি করা মন্তব্যের সাথে মিলে যায়। তবে এ ক্ষেত্রের সাথে জড়িত অন্যান্যরা নতুন অপারেটিং সিস্টেমটি সুবিধা যুক্ত করবে বলে উল্লেখ করেছে।

মাইক্রোসফটের নতুন ওএস সম্পর্কে কথা বলতে গিয়ে পার্সন "পিসি ধ্বংস করার চেষ্টা থেকে বিরত থাকতে " উপদেশ দিয়েছেন। সম্প্রতি তিনি মাইক্রোসফট এর পক্ষ থেকে মাইনক্র্যাফটকে উইন্ডোজ গেম ষ্টোর এর জন্য সার্টিফাই করার ব্যাপারে একটা মেইল পান। আর এই মেইল পেয়ে তিনি টুইটারে তার মন্তব্য প্রকাশ করেন-
"মাইক্রোসফটের কাছ থেকে একটি মেইল পেলাম, মাইনক্র্যাফটকে উইন্ডোজ ৮ ভিত্তিক হিসেবে গড়ে তোলার জন্য সাহায্য করবে, আমি তাদেরকে উন্মুক্ত অবকাঠামো হিসেবে পিসিকে ধ্বংস করা থেকে বিরত থাকতে বলেছি।"
সেই টুইটের ধারাবাহিকতায় তিনি আরেকটা টুইট করেন, যার সারমর্ম অনেকটা এমন যে তিনি প্রয়োজনে মাইনক্র্যাফট কে উইন্ডোজ ৮ এর জন্য চালানোর ব্যবস্থা রাখবেন না, এবং এর কারণে কিছু মানুষ হয়তো উইন্ডোজ এইট ব্যবহার করা থেকে বিরত থাকবে।
মাইক্রোসফট তার নতুন অপারেটিং সিস্টেমটি যেন ব্যবহারকারীর কাছে আরো দক্ষ হিসেবে পরিচিত হয় সে জন্য একটি সার্টিফিকেশন স্কিমের ব্যবস্থা নিয়েছে। যেখানে সংস্থাটি প্রোগ্রাম রিভিউ করে এবং কোড "সম্পূর্ণ" এবং উইন্ডোজ এইট ভিত্তিক পিসিগুলোতে বিশ্বস্ততার সাথে চলবে বলে সনদ প্রদান করে। আর এই প্রক্রিয়ার ব্যাপারে আপত্তি তুলেছেন পার্সন।
এই সনদপ্রাপ্তির মূল নীতির অন্যতমটি হচ্ছে মাইক্রোসফটের জেশ্চার "টাচ ল্যাঙ্গুয়েজ" সমর্থন এবং প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য এমন কোন কিছু না পোস্ট করা। অর্থাৎ যে সকল গেম ১৮ বছরের উপরের বয়সীদের জন্য নির্ধারিত হবে সেগুলো মাইক্রোসফটের অ্যাপ স্টোরে স্থান পাবে না। এছাড়াও মাইক্রোসফট নিরাপত্তা এবং সমর্থন এর রূপ ভেদে ডেস্কটপ অ্যাপ স্টোরের জন্য ভিন্ন ধরণের নীতি নির্ধারণ করবে বলে উল্লেখ করেছে।
ভালভের প্রধান নির্বাহী গ্যাব নিউয়েল ইতোপূর্বে উইন্ডোজ এইটকে পিসি নির্ভরকারীদের জন্য দুর্যোগ হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করেন। তিনি সম্পূর্ণ উন্মুক্ত একটি অবকাঠামো পছন্দ করেন বলে উল্লেখ করেন এবং মাইক্রোসফটের লভ্যাংশ গ্রহণের সিদ্ধান্তের কারণে কিছু ব্যবসা বন্ধ হয়ে যাবে অথবা বিক্রয় হারের উপর প্রভাব বিস্তার করবে বলে ধারণা করেছেন।
ভালব স্টিম নাক একটি গেম স্টোর মার্কেটপ্লেস চালানো ছাড়াও নিজেরাও গেম তৈরি করে থাকে।

ভালবের প্রধান নির্বাহীর মন্তব্যের পরপরই ডায়াব্লো ৩ এবং ওয়ার্ল্ড অফ ওয়ারের মত গেমের নির্মাতা ব্লিজার্ড এর ব্যবস্থাপক উইন্ডোজ এইট প্রতিষ্ঠানটির জন্য দারুণ নয় বলে উল্লেখ করে।
কিন্তু অন্যান্য ডেভেলপারেরা উইন্ডোজ স্টোরের ব্যাপার ইতিবাচক ধারণাই পোষণ করছে। তারা এর মাধ্যমে নিজেদের পণ্য অন্যদের কাছে তুলে ধরতে এবং নতুন টাচস্ক্রিন ইন্টারফেসটি আরো অ্যাপ ইনস্টল করতে উদ্বুদ্ধ করবে বলে ধারণা প্রকাশ করেছে।
রেবেলিওন স্টুডিও'র প্রতিষ্ঠাতা জেসন কিংসলি 'মাইক্রোসফট অনেকগুলো বিষয় ঠিক করেছে' বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, "আমরা এই মুহূর্তে একটি গেমকে সারা বিশ্বে প্রকাশ করতে পারি কিন্তু তাকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম নই। স্বাধীন ক্ষেত্রের জন্য সকলের সামনে তুলে ধরার কাজটি এর দ্বারা সম্ভব হবে বলে মনে করছি... তবে এটাই সঠিক পথ কিনা তা ভবিষ্যতই বলে দিবে।"
মাইক্রোসফট পার্সনের দাবী সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি নয় বলে উল্লেখ করে প্রযুক্তি সাইট নিওউইন এর একটি সম্পাদকীয় দিকে দৃষ্টি আকর্ষণ করে। এই প্রতিবেদনে ডেভেলপারকে একজন হিপোক্রেট বলে অভিহিত করা হয়।
নিওউইনের জন ক্যালাহাম লিখেছেন, "ম্যাক এবং আইওএস অবকাঠামো সমর্থক মাইনক্র্যাফট জনপ্রিয় সংস্করণ রয়েছে। আইওএস এবং ম্যাক সংস্করণ বের করার সময় অ্যাপলের বন্ধ নীতির ব্যাপারে আপনার কোন আপত্তি ছিল না। এবং এক্সবক্স ৩৬০'র কথা ভুলে গেলে চলবে না ... মাইক্রোসফট এক্সবক্সের ড্যাশবোর্ডের সব কিছু নিয়ন্ত্রণ করে।"
টুইটের মাধ্যমে এ বিষয়ে আলোকপাত করেন পার্সন, "এক্সবক্সের মালিক মাইক্রোসফট। আইওএসের মালিক অ্যাপল। পিসির বিশেষত্ব হচ্ছে এর কোন মালিক নেই...মাইক্রোসফট তার ওএস নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আমি এর সবগুলোকে সমর্থন করবো না।"













