একত্রিত হল অলিম্পাস এবং সনি

PriyoTech's picture

(প্রিয় টেক) জোট বাঁধল জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি এবং অলিম্পাস। লোকসানের মুখে থাকা অলিম্পাসে সনি ৫০ বিলিয়ন ইয়েন বা ৬৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। জাপানের টোকিও চেম্বার অব কমার্সে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সনির নির্বাহী কাজুও হিরাই এবং অলিম্পাস কর্পোরেশনের প্রেসিডেন্ট হিরোইউকি সাশা।

সনি অলিম্পাসের ১১.৫% শতাংশ শেয়ারের মালিক হবে। এ দুটি প্রতিষ্ঠান মিলে এ বছরের শেষে নতুন একটি প্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছে। নতুন প্রতিষ্ঠানটির ৫১% শতাংশের মালিক হবে সনি। উভয় প্রতিষ্ঠান একত্রিত হয়ে নতুন ব্যবসা সৃষ্টি করবে বলে জানিয়েছে।

ক্যামেরা ছাড়া অলিম্পাস নানা ধরণের চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণ করে থাকে এবং নতুন প্রতিষ্ঠানটি এমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করবে যা প্রতিষ্ঠানটির একার পক্ষে বানানো সম্ভব হত না।

সনির প্রধান নির্বাহী কাজু হিরাই এ প্রসঙ্গে বলেছেন, "এপ্রিল ২০১২ সালে আমরা যে কৌশলগত পরিকল্পনা ঘোষণা তার অংশ হিসেবে চিকিৎসা ব্যবসায় নিজের অবস্থানকে দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছি আমরা এবং আমাদের ব্যবসার একটি স্তম্ভ হিসেবে তৈরি করার লক্ষ্য নিয়ে এগুচ্ছি।"