জাপানে রবির প্রথম বোর্ড মিটিং ৫ অক্টোবর ২০১২

(প্রিয় টেক) বাংলাদেশের তৃতীয় গ্রাহক সেরা মোবাইল ফোন অপারেটর রবি'র বোর্ড মিটিং হতে যাচ্ছে জাপানের টোকিওতে। আগামী ৫ অক্টোবর ২০১২ তারিখে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার বাইরে এই প্রথম বোর্ড মিটিং করতে যাচ্ছে অপারেটরটি।
বর্তমানে রবি'র ৭০ শতাংশের মালিক হলো মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ। বাকি ৩০ শতাংশের মালিক জাপানের এনটিটি ডকোমো। ২০০৮ সালে চট্টগ্রামের এ.কে খান গ্রুপের কাছ তেকে এই ৩০ শতাংশ শেয়ার কিনে নেয় এনটিটি ডকোমো। শেয়ার কেনার পর এই প্রথম নিজেদের দেশে বোর্ড মিটিং করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
৫ অক্টোবরের বৈঠকে অংশ নিতে মঙ্গলবার (২ অক্টোবর) জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রবি'র স্থানীয় শীর্ষ কর্মকর্তারা।
রবি সূত্র জানিয়েছে, এনটিটি ডকোমো আরো কিছু বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহী। উক্ত বৈঠকে সেসকল বিষয়েও আলোচনা হবে।













