বিআইটিএম আয়োজিত ক্লাউড কম্পিউটিং এর উপর সেমিনার অনুষ্ঠিত

PriyoTech's picture

(প্রিয় টেক) বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি ম্যানেজমেন্ট (BITM) গত ২৯ শে সেপ্টেম্বর ২০১২, শনিবার, "ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডেভেলপমেন্ট অব ক্লাউড বেজড অ্যাপলিকেশন" শীর্ষক সেমিনার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সেমিনারের প্রধান বক্তা জনাব শাহ্‌ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, হরোপ্পা ল্যাবস মূল বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে বেসিস সভাপতি এ কে ম ফাহিম মাশরুর উপস্থিত সকলকে স্বাগত জানান।

অন্যান্যের মধ্যে বেসিস-এর সাবেক সভাপতি মাহবুব জামান, বেসিস সিনিয়র সহ সভাপতি শামিম আহসান, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান হতে উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা ও সফটওয়্যার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।