মাইক্রোসফট এক্সবক্স মামলায় আপিল আদালতে হারলো মটোরোলা মোবিলিটি

(প্রিয় টেক) জার্মানিতে এক্সবক্স এবং উইন্ডোজ সফটওয়্যার বিক্রয়ের উপর মটোরোলা মোবিলিটি নিষেধাজ্ঞা জারি করতে পারবে না বলে জানিয়েছে ফেডারেল আদালত। সান ফ্রান্সিসকোর আপিল আদালত মাইক্রোসফটের পণ্যের উপর জার্মান আদালতের নিষেধাজ্ঞা আদেশটি প্রয়োগ করতে বাধ্য করতে পারবে না মটোরোলা মোবিলিটি।

আপিল আদালতের তিন সদস্য বিশিষ্ট প্যানেলটি সিয়াটলের মাননীয় বিচারক 'মটোরোলা এই নিষেধাজ্ঞা আদেশ জারি করতে পারবে না' বলে যে রায়টি প্রদান করে তা বহাল রেখে আদেশটি সঠিকভাবে প্রদান করা হয়েছিল বলে উল্লেখ করে।
গত কয়েক বছর যাবত মটোরোলা মোবিলিটি এবং মাইক্রোসফট মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে এক্সবক্স এবং স্মার্টফোন সংক্রান্ত পেটেন্ট মামলা যুদ্ধে লিপ্ত রয়েছে। মাইক্রোসফট গুগলের অ্যানড্রয়েড ভিত্তিক সকল ডিভাইসে তার যে সকল প্রযুক্তি ব্যবহার করেছে তার জন্য রয়েলটি গ্রহণ করে থাকে এবং মটোরোলার কাছ থেকে একই অর্থ আশা করে। আর মটোরোলা মোবিলিটি জানিয়েছে প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের কাছ থেকে এক্সবক্সের ওয়াইফাই এবং ভিডিও-কমপ্রেশন প্রযুক্তিতে তাদের পেটেন্ট ব্যবহার করার কারণে রয়েলটি আশা করে।
তবে জার্মানিতে মাইক্রোসফটের পণ্য বিক্রয় নিষিদ্ধ করতে হলে মটোরোলা মোবিলিটিকে ক্ষতিপূরণ স্বরূপ নিরাপত্তা বন্ড প্রদান করতে হত বলে জানায় আপিল আদালত। আর মাইক্রোসফট মটোরোলার সাথে লাইসেন্স চুক্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার চেষ্টাও করতে পারে বলে পরামর্শ দিয়েছে আদালত।












