দক্ষিনাঞ্চলের কয়েক জেলায় ব্যবসায়ীদের ধর্মঘটে মোবাইল রিচার্জ বন্ধ

PriyoTech's picture

(প্রিয় টেক) গত ২৬ সেপ্টেম্বর থেকে খুলনায় মোবাইল রিচার্জ ব্যবসায়ীরা মোবাইল ফোনে রিচার্জ বন্ধ রেখেছে। একইভাবে বাগেরহাট, গোপলগঞ্জসহ আশপাশের আরো কিছু এলাকার ব্যবসায়ীরা এই আন্দোলনে যোগ দিয়েছে। প্রতি রিচার্জে কমিশনের পরিমান ২ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার দাবি জানাচ্ছে তারা।

গত ২০ সেপ্টেম্বর ঢাকায় শুরু হয় ধর্মঘটের। এরপর একে একে জেলার রিচার্জ ব্যবসায়ীরা এই আন্দোলনে যোগ দিচ্ছে। ঢাকায় কয়েক দফা সংবাদ সম্মেলনসহ আরো নানা কর্মসূচী পালন করেছে রিচার্জ ব্যবসায়ীরা। মোবাইল ফোনের রিচার্জ ব্যবসায়ীরা কমিশন বাড়ানোসহ নূন্যতম ৫০ টাকা রিচার্জের নিয়ম চালু করা, সিম নিবন্ধনের ফর্ম পুরণে কমিশন বাড়ানোসহ সিম অ্যাক্টিভেশন হলে কমিশন নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

এসব দাবির পক্ষে শনিবার বিভাগীয় শহর খুলনায়ও সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে খুলনার রিজার্জ ব্যবসায়ীরা বলেন, দাবি না মানলে মোবাইল কোম্পানির কাষ্টমার কেয়ার সেন্টারগুলোতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। দাবি আদায়ে তারা ইতিমধ্যে মোবাইল কোম্পানিগুলোকে চিঠি দিয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর থেকে খুলনার সকল মোবাইল কোম্পানির রিচার্জ বন্ধ রাখা কর্মসূচী দাবি আদায় না হওয়া পর্যন্ত বলে বলে জানয়েছেন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আহবায়ক সুজন আহম্মেদ।

এদিকে ঢাকায় মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, খুলনার আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে তাদের দাবির প্রতি একাত্ততা রয়েছে তাদের।

গতকাল গোলাপলঞ্জ থেকে টেলিফোনে সোহেল জানান, কয়েক দিন ধরে এখানো কোনো রাচার্জ পাওয়া যাচ্ছে না। ঢাকা বা অন্য কোথাও বন্ধু-আত্মীয়কে টেলিফোন করে রিচার্জ নিতে হচ্ছে বলেও জানান তিনি। বাগেরহাট থেকে একই রকম টেলিফোন পেয়েছেন বলেও জানান ঢাকায় অবস্থান করা শেখ আবদুল্লাহ।

এদিকে ঢাকায় কয়েকটি মোবাইল ফোন অপারেটরের কর্মীরা জানিয়েছেন, গ্রাহকদের এভাবে জিম্মি করে দাবি আদায় করা অযৌক্তিক। ধর্মঘট না করে বিষয়টি আলোচনা করে একটি সমাধানে পৌঁছানো সম্ভব বলেও জানান তারা।