আরো কিছু সেবা বন্ধ করে দিচ্ছে গুগল

PriyoTech's picture

(প্রিয় টেক) অনুসন্ধান খ্যাত গুগল আবারো কিছু সেবা বন্ধ করে দেয়ার কথা ঘোষণা দিল। অবশ্য পরিবর্তনগুলো তেমন গুরুত্বপূর্ণ না হলেও কয়েকটি ব্যবহারকারীদের মনে কষ্ট জাগ্রত করতে পারে-

পিকাসা এবং ড্রাইভ এর স্টোরেজ একত্রিত করা হবে। ফলে ফ্রি ব্যবহারকারীরা উভয় স্থানে মাত্রর ৫ গিগাবাইট স্টোরেজ পাবে। আর আপনি যদি পেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে এই ৫ গিগাবাইট পাবেন না। অর্থাৎ, ১০০ গিগাবাইটের জন্য পয়সা দিলে ১০০ গিগাবাইট পাবেন ১০৫ গিগাবাইট নয়।

ফিডের জন্য অ্যাডসেন্স সুবিধা বন্ধ করে দিয়েছে গুগল। এ সুবিধা ব্যবহার করে আরএসএস ফিডের মাঝে বিজ্ঞাপন প্রবেশ করতে সক্ষম হত প্রকাশকেরা। অক্টোবর থেকে এই সুবিধাটি বন্ধ করে দিচ্ছে গুগল।

এবং ক্লাসিক প্লাস। এই সুবিধাটি ব্যবহার করে গুগল.কম এর ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করা যেত। সুবিধাটি ১৬ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে।

এছাড়াও গুগল স্প্রেডশিট গ্যাজেট, গুগল নিউজ ব্যাজ এবং অ্যানড্রয়েড ভিত্তিক অ্যাপ প্লেসেস ডাইরেক্টরি বন্ধ করে দিচ্ছে।

বিস্তারিত জানার জন্য গুগল ব্লগ এ ঢুঁ মেরে দেখতে পারেন।