আনলিমিটেড ফ্রি কথা হবে এবার VoWi-Fi টেকনোলজি দিয়ে

ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) নিয়ে যখনই আমরা কথা বলি তখনই একটা ব্যাপার আমাদের তাড়া করে। Illegal সহজ ভাষায় অবৈধ। এই ভিওআইপি দিয়েই এবার আমরা একটা VoIP PBX (Private Branch Exchange) implement করেছি লিনাক্স বেইসড অপারেটিং সিস্টেম ব্যবহার করে । এটার Specialty হলো একটা নেটওর্য়াকের আওতায় থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই এটার মাধ্যমে Unlimited ফ্রি কল করা যাবে (ভিডিও কলসহ)।
সেটা হতে পারে কোন ইউনিভার্সিটির ক্যাম্পাস (Campus Area Network), হতে পারে কোন ১০ তলা অফিসের প্রধান শাখা (Office Area Network)। সবচেয়ে বড় কথা হলো- ক্যাম্পাসে ইন্টারনেট ব্যবহারের জন্য যে Existing নেটওর্য়াক আছে (Wi-Fi, Wired Twisted-pair Network) কিংবা অফিসের ফাইল শেয়ারিং এর জন্য যে নেটওর্য়াক আছে সেটাতেই এটা establish করা সম্ভব। শুধু দরকার একটা কম্পিউটার। এই PBX টা অবৈধ হবে না এই কারনে যে, এখানে আমরা কোন government resource (gateway, server, exchange) শেয়ার করছি না।

একটা ক্যাম্পাসের কথা যদি আমরা চিন্তা করি, অফিস চলাকালীন সময়ে বিভিন্ন প্রয়োজনে ডিন অফিসে ফোন দেয়া, টিচারদেরকে মিটিং এর জন্য ফোন দেয়া, অন্য ডিপার্টমেন্টের স্যারদের ফোন দেয়া – এরকম বিভিন্ন প্রয়োজনে যদি ফ্রিতে কথা বলা যায়, তাহলে ক্ষতি কি? আবার দেখা যায় একেক জন আবার একেক মোবাইল অপারেটরের সিম ব্যবহার করেন। সেক্ষেত্রে যদি ফ্রিতে কথা বলা যায়, আমার মনে হয় monthly মোবাইল/টেলিফোন বিলটা অনেকটা কমিয়ে আনা সম্ভব। ঠিক একইভাবে এটা বড় কোন অফিসেও implement করা যেতে পারে।
ভিওআইপির সব প্রটোকল (SIP, H323, IAX etc), ভয়েস কমিউনিকেশন রিলেটেড যে প্রটোকলগুলো (B-ISDN) আছে সেগুলো আমরা Ubuntu তে এস্টারিক্স platform ব্যবহার করে integrate করেছি। এই platform টা configure করা হয়েছে Ubuntu অপারেটিং সিস্টেমে চলা একটা desktop computer এ।
একজন ইউজার যখন আরেকজন ইউজারকে কল করবে তখন সে IP phone ব্যবহার করতে পারে, যদি IP phone না থাকে সেক্ষেত্রে আমরা যে বাসায় Land phone ব্যবহার করি, সেটা দিয়েও কল করা যাবে, তবে এর জন্য Additional আরেকটা ডিভাইস লাগবে, সেটা হচ্ছে ATA (Analog Telephone Adapter) । এসবও যদি না থাকে, তাহলে কম্পিউটার/ল্যাপটপ দিয়েও কথা বলা যাবে ৫/৬ মেগাবাইটের একটা ফ্রি সফটওয়্যার (ভিওআইপি সফটফোন) দিয়ে। শুধু লাগবে একটা হেডফোন, ল্যাপটপ হলে তাও দরকার নেই।
Wi-Fi টেকনোলজি (802.11b Unlicensed radio frequency spectrum) ব্যবহার করে আমরা এই VoIP PBX কে ওয়ারল্যাস কানেকশনের জন্য extend করেছি। VoIP + Wi-Fi = VoWi-Fi, এজন্য দরকার Wi-Fi Router. একাধিক রাউটার ব্যবহার করে Handoff সার্পোট এবং সেই সাথে নেটওর্য়াকের কাভারেজ এরিয়া বাড়ানো যেতে পারে। কল করার জন্য আমরা Android চালিত মোবাইল ফোন ব্যবহার করতে পারি। সাধারণত সব Android ফোনে ওয়াই-ফাই বিল্টি-ইন থাকে। তাছাড়া ল্যাপটপেও ওয়াই-ফাই তো আছেই। Android এ যেকোন অপারেটরের সিম এবং ফ্রি কল করার জন্য এই PBX - একই সাথে দুটোই parallel চালানো যাবে কোন সমস্যা ছাড়াই।

এই নেটওর্য়াকে প্রাইভেট আইপি দিয়ে কমিউনিকেড করা হয় বলে ইউজার সংখ্যা হবে অনেক। পুরো একটা ক্যাম্পাসের সবাইকে সাপোর্ট দেয়া সম্ভব।
তিনটা একাডেমিক বিল্ডিং এ কাভার দেয়া এরকম নিজস্ব একটা PBX establish করা হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের তিন জন ছাত্রের (সোহেল, শামীম, আমিনুল) প্রজেক্ট এটি। এই প্রজেক্টের কো-সুপারভাইজার হিসেবে ছিলেন এসিস্টেন্ট প্রফেসর মোঃ সাজ্জাদুর রহমান এবং সুপারভাইজার হিসেবে ছিলেন লেকচারার সুমন্ত সরকার।








