কানাডা ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ক্রয় করলো এরিকসন

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বের নেতৃস্থানীয় টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা এরিকসন কানাডার টেলিযোগাযোগ সফটওয়্যার সেবা প্রদানকারী সংস্থা কনসেপ্টওয়েভ সফটওয়্যার ইনকর্পোরেটেডকে অধিগ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

টরেন্টো ভিত্তিক কনসেপ্টওয়েভ এখন থেকে এককভাবে এরিকসনের মালিকাধীন এবং তার ১৭০ জন কর্মী এরিকসনের কর্মী হিসেবে পরিচিত হবে। এই মুহূর্তে চুক্তির আর্থিক তথ্যাদি প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।