প্রযুক্তিগত কারণে সেবা ব্যাহত হওয়ায় বিকাশের দুঃখ প্রকাশ

priyodesk's picture

(প্রিয় টেক) গত এক সপ্তাহ যাবত ব্র্যাকের অঙ্গসংস্থা হিসেবে পরিচিত এবং জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রদানকারী সংস্থা বিকাশের গ্রাহকেরা অর্থ আদান-প্রদানে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে গণ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ব্যাপারে বিকাশের মুখপাত্র সমস্যাটি সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন বলে জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিকাশ জানিয়েছে প্রতিষ্ঠানটি তার নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ পরিচালনা করার কারণে কিছু সংখ্যক গ্রাহক সেবাটি গ্রহণ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে বা হয়েছেন। এ ব্যাপারে জাতিয় পত্রিকাগুলোতেও তারা বিজ্ঞাপন দিয়েছেন বলে জানিয়েছেন।

বিকাশ মোবাইল ফোনের মাধ্যমে অর্থ আদান-প্রদান সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আগ্রহী। এই সুবিধার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে কষ্টার্জিত অর্থ খুব সহজে দেশের দূরবর্তী এবং দরিদ্র গ্রামীণ এলাকায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। এবং এক্ষেত্রে বিকাশ অভূতপূর্ব সাড়া পেয়েছে। আর এই জনপ্রিয়তা এবং ক্রম বর্ধমান চাহিদার সাথে পাল্লা দিতে গিয়ে সেবাটি বর্তমানে প্রাযুক্তিক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে।

বিকাশ তার সিস্টেম অ্যাকসেস এবং হেল্পলাইন উভয় সমস্যাকে সাময়িক সমস্যা বলে অভিহিত করেছে এবং খুব দ্রুত এবং জরুরী ভিত্তিতে এর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে।

Tags: