মাইক্রোসফটের কাছ থেকে ইয়াহুর সার্চ চুক্তি নিতে আগ্রহী গুগল

PriyoTech's picture

(প্রিয় টেক) গুগল এবং ইয়াহুর মধ্যেকার সম্পর্কটা অত্যন্ত পুরনো। ২০০৮ সালে প্রতিষ্ঠান দুইটি অনুসন্ধান-বিজ্ঞাপন নামক একটি চুক্তি করার সিদ্ধান্ত নেয়। এই চুক্তির মাধ্যমে ইয়াহু তার সার্চ রেজাল্টে গুগলের বিজ্ঞাপন দেখাবে বলে সিদ্ধান্ত নেয়া হয় এবং আদায়কৃত রাজস্ব দুই প্রতিষ্ঠানের মাঝে বণ্টিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু সে বছরের শেষের দিকে অ্যান্টিট্রাস্ট সমস্যার কারণে পদক্ষেপটি বাতিল করতে বাধ্য হয় তারা। আর এই সুযোগে মাইক্রোসফট ইয়াহুর সাথে সম্পর্ক তৈরি করে নেয়।

এছাড়াও ২০০৪ সালে ইয়াহু তার ডিফল্ট সার্চ ইঞ্জিন প্রযুক্তি প্রদানকারীর তালিকা থেকে গুগলকে বাদ দিয়ে দেয়। এ থেকে প্রতিষ্ঠানটির প্রতি গুগলের বিরূপ মনোভাব থাকা উচিত বলে মনে হলেও আসলে এর উল্টোটাই লক্ষ্য করা গিয়েছে সম্প্রতি জাপানের বাজারে নেক্সাস সেভেন উন্মোচন অনুষ্ঠানে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এরিক স্মিদিৎ অনুষ্ঠানে ইয়াহুর সার্চ ইঞ্জিন হিসেবে বদলে গুগলকে প্রতিস্থাপন করার আশা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। বিখ্যাত সংবাদ সংস্থা ডো জোনস এর প্রতিবেদক কেনেথ ম্যাক্সওয়েল ফর্বসকে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান পূর্বক বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়াহুর সাথে কাজ করার কথা এরিক স্মিদিৎ অবশ্যই বলেছেন।"

এদিকে প্রযুক্তি সাইট সিনেট এ বক্তব্যের সত্যতা জানতে গুগলের মুখপাত্রের সাথে যোগাযোগ করেছে বলে তার প্রতিবেদনে উল্লেখ করেছে।

প্রতিদ্বন্দ্বীমূলক বাজারে গুগল যে মাইক্রোসফটের ব্যবসা থেকে কিছু অংশ যে প্রতিষ্ঠানটি দখল করার প্রচেষ্টা হিসেবে প্রতিষ্ঠানটি ইয়াহুর সাথে চুক্তি করার মাধ্যমে অর্থনৈতিক ক্ষতির স্বীকারও করতে রাজি। ইয়াহুর সাথে মাইক্রোসফটের চুক্তিটা কণ্টকময় হিসেবে বিবেচিত এবং গত বছর ক্ষতির হার কমিয়ে আনার লক্ষ্যে রাজস্ব আয়ের জন্য প্রতিষ্ঠানটি চুক্তির মেয়াদ আরো একবছর বৃদ্ধি করতে রাজি হয়।

এছাড়া গুগলের সেরা ব্যবস্থাপকদের একজন এখন ইয়াহুর প্রধান নির্বাহী। ফলে স্মিদিৎ এবং মেরিসা যে সম্মিলিত ভাবে নতুন কোন ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি করতে চাইবে সেতো বোঝাই যাচ্ছে।