ফক্সকন তার কারখানা আবার চালু করেছে

PriyoTech's picture

(প্রিয় টেক) গত পরশু রাতের হাতাহাতির পর কারখানা বন্ধ করা হলেও পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে ফক্সকন। গত রোববার রাতে এক ব্যক্তিগত কলহ ২০০০ কর্মীর মধ্যে ছড়িয়ে পরলে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার কারখানাটি পুনরায় চালু হবার পর একজন মুখপাত্র এই একদিনের বন্ধের কারণে উৎপাদন এবং পরিবেশকে কোন প্রভাব পরবে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

লুইস উ বলেন "ফক্সকনের এই কারখানায় সর্বমোট ৭৯ হাজার কর্মী কাজ করে এবং পূর্ণ দমে উৎপাদন কর্মসূচি বজায় রাখার মত যথেষ্ট পরিমাণে কাঁচামাল তাদের কাছে রয়েছে।"

অ্যাপলের পণ্য নির্মাতা হিসেবে পরিচিত ফক্সকনের তাইয়ুয়ান কারখানায় সোমবার সকাল (রোববার রাত) গণ্ডগোল শুরু হলে প্রায় ৪০ জন লোক আহত এবং অপ্রকাশিত সংখ্যক হাতাহাতিকারী গ্রেপ্তার করা হয়।

বিশ্বের বৃহত্তম যন্ত্রাংশ নির্মাতা হিসেবে পরিচিত ফক্সকন গত কয়েক বছর যাবত কারখানার এলাকার মাঝে কর্মীদের আত্মহত্যার ঘটনার কারণে সমালোচিত হয়েছে। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক কর্মী নিয়োগ, অস্বাস্থ্যকর থাকার স্থান এবং কর্মীদের দ্বারা অতিরিক্ত কাজ করানো সহ বেশ কিছু কারণে সমালোচিত হয়।