দুবাই সফরে যেতে টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ

PriyoTech's picture

(প্রিয় টেক) অক্টোবরে দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড-২০১২-এ যাতে টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সকল সদস্য যেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে সুপাশি করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সুপারিশ করা হয়। এর আগে ১ আগস্ট অনুষ্ঠিত বৈঠকেও এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসিসহ টেলিযোগাযোগ মন্ত্রনালয়কে নির্দেশনা দেওয়া হয়।

অক্টোবরের ১৮ তারিখ থেকে পরের এক সপ্তাহ আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডে এবং ২৫তম ইউপিইউ কংগ্রেস অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংসদীয় কমিটির সকল সদস্যসহ কমিটির স্টাফদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চত করতে বলা হয়েছে।

জানা গেছে, রোববারের বৈঠক থেকে কমিটির সদস্যদের কক্সবাজারে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শনের আয়োজন করতেও সাবমেরিন কেবল কোম্পানির প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও একবার সাবমেরিন কেবল কোম্পানিকে এমন আয়োজন করতে বলেও পরে আর কোনো সংসদ সদস্য কক্সবাজার জানানি। তবে বিদেশ সফরের বিষিয়টি কেউ মিস করবেন না বলে নিশ্চিত করা যায়।

এর আগে সংসদীয় কমিটির সদস্যরা মেক্সিকেতো আইটিইউ’র কাউন্সিলর নির্বাচনে, বার্সেলোনায় ওয়ার্ল্ড টেলিকম সামিটে অংশ নেওয়ার বিষয়টি সব সময় নিশ্চিত করেছেন। তাছাড়া চলতি বছরেই তারা একইভাবে সংসদীয় কমিটি থেকে স্পুারিশ দিয়ে ভারত ও চীনে প্রযুক্তি পন্য পরিদর্শনে যান।