স্যামসাংয়ের কাছ থেকে আরো ক্ষতিপূরণ চায় অ্যাপল

PriyoTech's picture

(প্রিয় টেক) মাত্র গত মাসে অ্যাপল স্যামসাংয়ের কাছ থেকে এক বিলিয়ন ডলার জরিমানা আদায় করেছে। কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তাতেও সে খুশী নয়। প্রতিষ্ঠানটি আবার স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার কুপারটিনো পূর্বের রায়ের সাথে অতিরিক্ত ক্ষতি হিসেবে আরো $৫৩৫ মিলিয়ন ডলার এবং সম্পূরক ক্ষতি হিসেবে $১৭২ মিলিয়ন ডলার দাবী জানিয়েছে।

অতিরিক্ত $৭০৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের পাশাপাশি পেটেন্ট ভঙ্গ করছে এমন পণ্যগুলোকে নিষিদ্ধ করার দাবীও জানিয়েছে অ্যাপল।

অ্যাপল তার নিষেধাজ্ঞা আবেদনে, পেটেন্ট ভঙ্গ করেছে এমন পণ্য অথবা একই ধরণের বৈশিষ্ট্যযুক্ত অন্য পণ্য অথবা ভঙ্গকরা হয়েছে এমন বৈশিষ্ট্য অথবা ভঙ্গকারী পণ্যে রয়েছে এমন বৈশিষ্ট্য সম্বলিত পণ্যগুলোকে নিষিদ্ধ করতে হবে।

স্যামসাং আদালতের কাছে নতুনভাবে মামলা শুরু করার আবেদন জানিয়েছে। আবেদনে স্যামসাং বলে, পেটেন্ট ক্ষেত্রে এত জটিল এবং গুরুত্বপূর্ণ একটি মামলার ক্ষেত্রে আদালত সাক্ষী এবং প্রমাণ প্রদানের ক্ষেত্রে যে সময় সীমাবদ্ধতা জারী করার কারণে স্যামসাং অ্যাপলের আনা অনেকগুলো দাবীর বিরুদ্ধে জোরালো ভাবে লড়তে সক্ষম হয়নি।"