বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন সুনীল কান্তি বোস

PriyoTech's picture

(প্রিয় টেক) টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোসকে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, বিটিআরসির চেয়ারম্যান হিসাবে তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আগামী ডিসেম্বরে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল সুনীল কান্তি বোসের।

বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ গত ৯ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।