উইন্ডোজ এইট এবং আইই ১০ এর ফ্ল্যাশ দুর্বলতা দূর করলো মাইক্রোসফট

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এ থাকা দুইটি দুর্বলতা দূর করার জন্য নিরাপত্তা আপডেট প্রদান করা শুরু করেছে। প্রথম দুর্বলতা সংশোধনটি উইন্ডোজ এক্সপি সমর্থিত ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ও ৮ এবং উইন্ডোজ ভিস্তা এবং ৭ ভিত্তিক ইন্টারনেট এক্সপ্লোরার ৯ সংক্রান্ত।

এ সপ্তাহের শুরুতে ফরাসি গবেষকেরা প্রথম এই দুর্বলতাটি ধরতে সক্ষম হন। বিশেষভাবে নির্মিত ফ্ল্যাশ অ্যানিমেশন এর মাধ্যমে এই আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।

দ্বিতীয় দুর্বলতাটিও ফ্ল্যাশ কেন্দ্রিক। ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এর এই ফ্ল্যাশ সংক্রান্ত দুর্বলতা দূর করার জন্য সিকিউরিটি প্যাচ নির্মাণ করেছে মাইক্রোসফট। নতুন ওএসটি এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত না করা হলেও ২৬ শে অক্টোবরে উন্মোচিত হবার পূর্বে বেশ কিছু ডেভেলপার এবং সংস্থা উৎপাদনের পূর্ব সংস্করণটি (আরটিএম) পরীক্ষা করে দেখছে।

গবেষকেরা জানিয়েছেন তারা এই নতুন ব্রাউজারে একটি ভুল পাওয়া গিয়েছে যা ফ্ল্যাশ ফাইল ক্র্যাশ করার জন্য দায়ী এবং যার মাধ্যমে আক্রমণকারীরা ব্যবহারকারীর পিসির নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।

উভয় আপডেট মাইক্রোসফটের উইন্ডোজ আপডেট সুবিধার মাধ্যমে সংগ্রহ করা যাবে।