মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের এক দিনের ধর্মঘট

PriyoTech's picture

(প্রিয় টেক) কমিশন বাড়ানোসহ দশ দফা দাবিতে এক দিনের ধর্মঘট পালন করেছে রাজধানীর মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাজধানীর রিচার্জ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রাখেন। বর্তমানে তারা প্রতি দশ হাজার টাকা রিচার্জে ২৭৫ টাকা কমিশন পান। অনেক দিন থেকে এই কমিশন বাড়ানোর দাবিও জানাচ্ছেন ব্যবসায়ীরা।

রাজধানীর মিরপুরের ব্যবসায়ী নূরে আলম টেলিফোন করে তাদের ধর্মঘটের কথা জানান। একই সঙ্গে তিনি বলেন, কমিশন কম হওয়া এবং রিচার্জ হতে অনেক বেশী সময় লাগায় তাদের পক্ষে কাজ করা খুবই কঠিন তারা এসব সমস্যার সমাধান চান।