চীনের অবরোধ: কারখানা বন্ধ করলো প্যানাসনিক

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রতিষ্ঠানের দুইটি কারখানায় জাপান বিরোধী প্রতিবাদকারীরা আক্রমণ চালালে জাপানের বৈদ্যুতিক যন্ত্রাংশ নির্মাতা প্যানাসনিক চীনে তার কাজকর্ম আপাতত স্থগিত করেছে বলে জানিয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের কিনডাও অঞ্চলের কারখানাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জাপানের ক্যামেরা নির্মাতা ক্যানন চীনে অবস্থিত তার তিনটি কারখানার সবকটি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

পুরো চীনে যে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে তার সূত্র ধরে এই আক্রমণগুলো চলছে এবং যার প্রভাব টয়োটার মত কোম্পানির গুলোর উপরও পরছে বলে জানিয়েছে বিবিসি।

এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় যখন জাপান পূর্ব চীনের কিছু দ্বীপপুঞ্জ জাপানি এক ব্যক্তির কাছ থেকে কিনে নেবার জন্য চুক্তি করে। দ্বীপগুলোর উপর চীনের সার্বভৌমত্ব থাকলেও এগুলোর মালিকানা তাইওয়ানও দাবী করে থাকে।

দেশটির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্যানাসনিক এর মুখপাত্র।

বিক্ষোভকারীরা জাপানের পতাকা পুড়ানো ছাড়াও জাপানের তৈরি গাড়ি লক্ষ্য করে আক্রমণ করছে বলেও খবর পাওয়া গিয়েছে।

এদিকে চীনের বিশ্লেষকদের মতে দেশটির শ্রমিক খরচ ক্রমশ যাবার কারণে দেশটি এখন আর এ অঞ্চলের অন্যান্য দেশের অপেক্ষা কোন বিশেষ সুবিধা প্রদান করতে পারছে না। আর এ ধরণের ঘটনা বিদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা অন্য স্থানে সরিয়ে নিতে বাধ্য করবে। চীনের মার্কেট রিসার্চ গ্রুপের কর্মকর্তা রেইন মনে করছেন এ অবস্থা বিরাজ করলে নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা থাইল্যান্ড অথবা অন্য কোন দেশে নিয়ে যেতে পারে।

যা চীনের অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া এবং ব্যবসায়িক সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করেন তিনি।