স্যামসাং এর বিজ্ঞাপনের বিরুদ্ধে অ্যাপল প্রেমীদের যুদ্ধ

PriyoTech's picture

(প্রিয় টেক) কে তৈরি করেছে সেরা স্মার্টফোন- অ্যাপল এবং স্যামসাংয়ের এই যুদ্ধ এখন এই দুই প্রতিষ্ঠানের ফ্যানদের মধ্যেও ছড়িয়ে পরেছে। বিশেষ করে স্যামসাং সম্প্রতি যখন আইফোন ফাইভ এবং গ্যালাক্সি এস ৩'র মধ্যে তুলনা করে একটি বিজ্ঞাপন প্রকাশ করে তখন এই তর্ক তুঙ্গে উঠে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের (ইন্টারনেটের কল্যাণে এখন সারা বিশ্বে) বাজারে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি যে আইফোন অপেক্ষা সেরা সেটা প্রমাণ করার জন্য একটি বিজ্ঞাপন ছাপায় যা অ্যাপল প্রেমীদের হৃদয়ে প্রচন্ডভাবে আঘাত হানে।

প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে ইসমাইল ডেল টোরো নামক এক পাঠক তাদের কাছে এক ইমেইলের মাধ্যমে জানিয়েছে, "বিজ্ঞাপনটা আমাকে এতটাই আঘাত হেনেছে যে এর সাথে আমাকে কিছু বিষয় যুক্ত করতে হল।"

উপরের ছবি দেখেই বুঝতে পারছেন এটি স্যামসাং এর বিজ্ঞাপনের ইসমাইল সংস্করণ। এখানে সে স্যামসাংকে বুলি হিসেবে অভিহিত করেছে।

এর সাথে সাথে তিনি জানিয়েছেন, স্যামসাংয়ের পর্দাটি বিশাল হতে পারে কিন্তু "চোখের আরামের জন্য ২০" দূর থেকে দেখতে হবে।"

এরপর স্যামসাংয়ের ব্যাটারি দীর্ঘ স্থায়ীত্বতা সম্পর্কে তিনি বলেন এই সুবিধা "টেলেমার্কেটারদের কাজে দিবে" বলে উল্লেখ করেন। আর ৭৯০ ঘণ্টা স্ট্যান্ডবাই সময়কে ফোন "যখন ব্যবহার করবেন না তখনকার জন্য।"

গ্যালাক্সি এস ৩'র অতিরিক্ত ওজন সম্পর্কে তিনি বলেন, "কারণ প্লাস্টিক কাঁচ অথবা অ্যালুমিনিয়ামের চাইতে ভারী।"

এই ধরণের প্রতিক্রিয়া শুধুমাত্র ইসমাইলের মধ্যেই সীমাবদ্ধ নেই। সিনেটকে "অভিয়াসলিনটডাকউইথনিউক্স" নামক একজন পাঠক পাঠিয়েছে একই বিজ্ঞাপনের জস কোহেন সংস্করণ।

এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি হেডলাইনের উপর আঁকিবুঁকি চালিয়েছেন এবং স্যামসাং যে সকল বিশেষ বৈশিষ্ট্য দেখিয়েছে তার আইফোন বিকল্পগুলো উল্লেখ করেছেন। যেমন ধরুন স্যামসাং তার এস-বিম বৈশিষ্ট্যকে যেখানে উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করেছেন সেখানে জস এর বিকল্প হিসেবে 'ইমেইল' কে উল্লেখ করেন। স্যামসাং যেখানে তার স্মার্ট অ্যালার্টকে প্রাধান্য দিয়েছে জস সেখানে আইফোনের রিপিট অ্যালার্টের কথা উল্লেখ করেছেন। স্যামসাং যেখানে তার পিকচার ইন পিকচার সুবিধার কথা উল্লেখ করেছে সেখানে তিনি উষ্মার সাথে "অত্যন্ত ঝামেলা পূর্ণ" বলে উল্লেখ করেন।

বিজনেস ইনসাইডার এ ধরণের আরো কিছু প্যারোডি প্রকাশ করেছে যা এখানে দেয়া হল-

মূল বিজ্ঞাপনটা এখানে দেয়া হল-