অ্যাপল এর পণ্য উন্মোচন অনুষ্ঠান

(প্রিয় টেক) অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানের উদ্ভোধন করলো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। প্রথমেই স্টোর অপেনিং সম্পর্কে কথা বললেন তিনি। বিশ্বের ১২টি দেশে ৩৮০ টি স্টোর রয়েছে অ্যাপলের। সুইডেনে প্রথমবারের মত অ্যাপল স্টোর খুলতে যাচ্ছে। যেখানে ৮৩ মিলিয়ন গ্রাহক গত বছর কেনাকাটা করেছে। এর পর তিনি ম্যাক সম্পর্কে কথা বলতে শুরু করেন।

ম্যাক ওএসকে সেরা ভোক্তা শ্রেণীর অপারেটিং সিস্টেম। বর্তমানে পিসি বাজারের ২৭% স্থান দখল করতে সক্ষম হয়েছে এই ওএসটি। এর পর তিন আইপ্যাড সম্পর্কে কথা বলেন। জানিয়েছেন বাজারের ৬৮% শেয়ার এখন আইপ্যাডের, ৯১% ওয়েব ট্রাফিক সৃষ্টি হয় আইপ্যাড থেকে।
এর পর এলো অ্যাপস্টোর সম্পর্কিত কিছু তথ্য। বর্তমানে ৭ লক্ষ অ্যাপ রয়েছে অ্যাপ স্টোরে, যার মধ্যে ২.৫ লক্ষ আইপ্যাডের জন্য। ৯০% অ্যাপ প্রতি মাসে একবার ডাউনলোড হয়ে এবং ব্যবহারকারীরা ১০০ টিরও বেশি অ্যাপ ব্যবহার করে। অ্যাপল এখন পর্যন্ত ৪০০ মিলিয়ন আইওএস ডিভাইস বিক্রয় করেছে।


এর পর মঞ্চে এলেন ফিল শিলার। এবং ঘোষণা দিলেন আইফোন ফাইভের। বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে অভিহিত করে জানালেন মাত্র ১১২ গ্রাম ওজনের এই ফোনটি ৪এস অপেক্ষা ২০% হালকা, ৭.৬ মিমি স্থুল। আইফোনটি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম এবং গ্লাসে। রয়েছে ৪" ৩২৬ পিপিআই রেটিনা ডিসপ্লে যার রেজ্যুলুশন ১১৩৬x৬৪০। ফোনটির ডিজাইন নির্মাণে প্রেরণা হিসেবে ব্যবহার করা হয়েছে মানুষের হাত। কালার স্যাচুরেশন ৪৪% উন্নতি, এসআরজিবি রেন্ডারিং, সুপার ফাস্ট ওয়্যারলেস, রয়েছে এইচএসপিএ+২১ মেগাবিট পার সেকেন্ড, ডিসি-এইচএসডিপিএ ৪২ মেগাবিট, এলটিই, এজ। ভয়েস এবং ডাটার জন্য সিঙ্গল চিপ ব্যবহার করা হয়েছে।
এবার যে এলটিই পযুক্তি ব্যবহার করা হয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এশিয়া, ইউরোপ এর ফোর জি প্রযুক্তি সমর্থন করবে। রয়েছে ৮০২.১১ এ/বি/জি/এন, ডুয়েল চ্যানেল। সর্বোচ্চ গতি ১৫০ মেগাবিট পারসেকেন্ড।
প্রসেসর হিসেবে এলো নতুন এ৬ প্রসেসর, গত প্রজন্মের প্রসেসর অপেক্ষা ২x দ্রুত, গ্রাফিক্স পারফরমেন্স ২x দ্রুত।













