বাংলাদেশে এখন অনলাইনেই ক্যাসপারস্কি পাওয়া যাবে

PriyoTech's picture

(প্রিয় টেক) জনপ্রিয় অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার 'ক্যাসপারস্কি' এখন থেকে বাংলাদেশে অনলাইনে পাওয়া যাবে। এ ব্যাপারে বাংলাদেশ ও ভূটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস এবং সূর্যমুখী লিমিটেডের মধ্যে ১১ সেপ্টেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন অফিসএক্সট্র্যাক্টস এর নির্বাহী পরিচালক বীরেন অধিকারী এবং সূর্যমুখী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকতা ও ব্যবস্থাপন পরিচালক ফিদা হক।

চুক্তি অনুসারে এখন থেকে সূর্যমুখী লিমিটেডের অনলাইন লেনদেন ওয়েব পোর্টাল এর মাধ্যমে যে কেউ বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে মূল্য পরিশোধ করে ক্যাসপারস্কি সফটওয়্যার কিনতে পারবেন।